উদ্দীপকের চেয়ারম্যান এর সাথে তোমার পাঠ্যপুস্তক এর কোন ব্যক্তির কার্যক্রমের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চেয়ারম্যানের সাথে আমার পাঠ্যপুস্তকের রাজা ষোড়শ লুই-এর কার্যকর্মের মিল রয়েছে। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল। 'Divine Power [গণিত] নীতির ওপর নির্ভর করে রাজা চতুর্দশ লুই রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করেন। পরবর্তীতে রাজা ষোড়শ লুই এই নিরুঙ্কুশ রাজতন্ত্রকে ব্যবহার করে ফ্রান্সে চরম মাত্রায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেন । আইনগতভাবে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হওয়ায় ষোড়শ লুই একজন অত্যাচারী শাসক হিসেবে আর্বিভূত হন। তিনি দাবি করেন 'আমি যা করি তাই আইন'। কেননা তখনকার অন্যান্য রাজাদের মতো তিনিও বিশ্বাস করতেন স্বয়ং ঈশ্বর তাকে নিযুক্ত করেছেন । এজন্য তিনি তার কাজের জন্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে দায়ী নন। তিনি নিজে স্বৈরাচারী শাসন কে নিরঙ্কুশ করার জন্য জাতীয় সভার অধিবেশন আহ্বান স্থগিত করে দেন। উদ্দীপকের নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যেও এই ধরনের স্বৈরাচারী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় । উদ্দীপকে দেখা যায়, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান একজন স্বৈরাচারী ব্যক্তি। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করেন, যারা রাজা ষোড়শ লুইয়ের স্বৈরাচারী মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ । আবার তিনি ভালো-মন্দ যেটাই করেন সেটাই আইন। একইভাবে রাজা ষোড়শ লুইও ছিলেন চরম স্বৈরাচারী শাসক, বিচারক ও আইন প্রণেতা। কেবল অভিজাত ও যাজক সম্প্রদায় ব্যাতীত সকলের মতকে অপেক্ষা করে তিনি ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, উদ্দীপকের চেয়ারম্যানের সাথে রাজা ষোড়শ লুইয়ের স্বৈরাচারী কার্যক্রম সাদৃশ্যপূর্ণ ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চেয়ারম্যান এর সাথে তোমার পাঠ্যপুস্তক এর কোন ব্যক্তির কার…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর