উক্ত ব্যক্তির কার্যক্রম কোন বিপ্লবের ক্ষেত্রে তৈরিতে ভূমিকা রেখেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ব্যক্তি তথা রাজা ষোড়শ লুই এর কার্যক্রম ফরাসি বিপ্লবের ক্ষেত্র তৈরিতে ভূমিকা রেখেছিল। ১৭৭৪ সালে বুরবোঁ বংশীয় শেষ রাজা ষোড়শ লুই যখন ক্ষমতা গ্রহণ করেন তখন ফ্রান্সে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েই ছিল। কারণ ইতোমধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা প্রাপ্তির ওপর নির্ভর করে ফ্রান্সকে স্বৈরাচারী রাজতন্ত্রে পরিণত করা হয়েছিল। এমন পরিস্থিতিতে রাজতন্ত্র কে টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল অত্যন্ত বিচক্ষণ ও দক্ষ শাসক। কিন্তু স্বৈরাচারী ষোড়শ লুই এর মধ্যে এমন বিচক্ষণতা না থাকায় তার অসংলগ্ন কর্মকাণ্ড ফ্রান্সে বিপ্লবের সূচনা করে। রাজা ষোড়শ লুই তার আত্মজীবনীতে উল্লেখ করেন , 'রাজারা হচ্ছেন সর্বসময় প্রভু, রাজাদের সবকিছুর উপর কর্তৃত্ব করার সব প্রাকৃতিক অধিকার তার রয়েছে'। তার এমন মন্তব্যে প্রতিয়মান হয় যে তিনি অত্যন্ত স্বৈরাচারী মনোভাবাপূর্ণ শাসক ছিলেন। পূর্ববর্তী রাজাদের বিলাসিতার কারণে ফ্রান্সের অর্থনীতি বঙ্গুর হয়ে পড়েছিল । ক্ষমতায় আরোহন করে ষোড়শ লুই রাজকোষ প্রায় শূন্য দেখতে পান। কিন্তু অর্থ সংকট নিরসনে তিনি তার মন্ত্রী টুর্গোর যুক্তিযুক্ত সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সবচেয়ে বড় ভুলটি করেন। উপরন্ত অভিজাত সম্প্রদায়ের ক্রমবর্ধমান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং কর বিষয়ক প্রস্তাব নিবন্ধনে অভিজাত পার্লামেন্টের বিরোধিতা সম্মুখীন হওয়া ছিল তার জন্য অসম্মানজনক। এর পরেও ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এস্টেট জেনারেলের অধিবেশন নির্বিঘ্নে আয়োজন করতে পারলে বিপ্লব ঠেকানো সম্ভব হতো। কিন্তু অবিচক্ষণ রাজা জেনারেলের অধিবেশনে প্রটোকল বা রাজকীয় আদব-কায়দা-প্রথা নিয়ে কড়াকড়ি আরোপ করলে থার্ড এস্টেটের নির্বাচিত প্রতিনিধিরা অপমানবোধ করেন। পরবর্তীতে নানা ঘটনার প্রেক্ষিতে রাজার থার্ড এস্টেট প্রতিনিধিদের অধিবেশনে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেন। এর ফলস্বরূপ থার্ড এস্টেট কর্তৃক টেনিস কোর্ট শপথ ও পরবর্তীতে অধিবেশন কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়। উপরের আলোচনা শেষে বলা যায় , রাজা ষোড়শ লুইের কর্মকাণ্ডের ফলেই ফ্রান্সে বিপ্লবের সূচনা হয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির কার্যক্রম কোন বিপ্লবের ক্ষেত্রে তৈরিতে ভূমিকা রেখেছিল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর