উক্ত ব্যক্তিদের ভূমিকাই বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল— উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত ব্যক্তিদের অর্থাৎ দার্শনিকদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল— উক্তিটি যথার্থ। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান অপরিসীম। এ বিপ্লবের অনেক আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা তথা লেখনী ফরাসি জনগণকে মধ্যযুগীয় ভাবধারা পেছনে ফেলে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য উজ্জীবিত করতে থাকে। তারা মধ্যযুগীয় গণবিরোধী রাজতন্ত্রের সমালোচনা করে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে ফ্রান্সে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার যুক্তি উত্থাপন করেন। ফরাসি রাজনৈতিক দার্শনিক মন্তেস্কু তার যুক্তিবাদী চিন্তার মাধ্যমে প্রচলিত সমাজ ও রাষ্ট্রের অন্যায় ও অসঙ্গতিগুলো নিপুণভাবে বিশ্লেষণ করেন। দার্শনিক ভলতেয়ার ধর্মগুরুদের অনিয়ম-দুর্নীতিগুলো ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন। এছাড়া দার্শনিক রুশো তার বিখ্যাত : The Social Contract [গণিত] গ্রন্থের মাধ্যমে 'জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী' এই মতবাদ প্রচার করেন। এভাবে ক্রমশ ফরাসি বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ফরাসি ঐ দার্শনিকরা অভিজাতদের বিশেষ অধিকার, সামন্ত প্রথা এবং স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করে পুরাতনতন্ত্রের ভিত নাড়িয়ে দেন। সুতরাং বলা যায়, দার্শনিকরা ফরাসি বিপ্লবের প্রাথমিক ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলেন। তাদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল- উক্তিটি যথার্থ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তিদের ভূমিকাই বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল— উক্তিটি বিশ্…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর