উদ্দীপকের ব্যাংকটির ন্যায় তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত ব্যাংকের ভূমিকা লেখ ।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটির ন্যায় আমার পাঠ্যবইয়ের উল্লিখিত ব্যাংকটির নাম “ব্যাংক অব ফ্রান্স' । নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৯ সালে প্রথম কনস্যালের দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজান। ১৮০০ সালে তিনি ব্যাংক অব ফ্রান্স ( Bank of France) প্রতিষ্ঠা করেন । ব্যাংকটি ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তনের অধিকার পায়। ফরাসি মুদ্রা ফ্রাঁর স্থায়িত্ব বিধান করা হয়। সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে আধুনিক অর্থ ব্যবস্থার সূচনা করে । উদ্দীপকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আলোচিত হয়েছে। এটি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, শৃঙ্খলা রক্ষা ও বিধিবিধান জারির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যাংকটির সাথে আমার পাঠ্যবইয়ের 'ব্যাংক অব ফ্রান্স' এর সাদৃশ্য রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির ন্যায় তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত ব্যাংকের ভূমিক…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর