শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের মিল রয়েছে? ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ফরাসি বিপ্লবের মিল রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে (১৭৮৯ সালে) ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের বুরবোঁ রাজা ছিলেন ষোড়শ লুই। তিনি ছিলেন অত্যন্ত স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী রাজা। তিনি একাধারে শাসক, বিচারক ও আইন প্রণেতা ছিলেন। তার সমালোচনা করার অধিকার কারো ছিল না। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর রাজাকে নিযুক্ত করেছেন। এজন্য তিনি তার কাজের জন্য ঈশ্বর ব্যতীত আর কারো নিকট দায়ী নন। এ বিশ্বাসের কারণেই ষোড়শ লুই চরম স্বেচ্ছাচারী হয়ে উঠেন। এছাড়া তার শাসনামলে সংখ্যালঘু যাজক ও অভিজাতশ্রেণি বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতো। সমাজের সংখ্যাগুরু সুবিধা বঞ্চিত বা অধিকারহারা শ্রেণি রাজার পৃষ্ঠপোষকতায় অভিজাতদের দ্বারা নির্যাতিত ও নিপীড়িত হতে থাকে। এ অবস্থায় ফ্রান্সের মহান লেখক ও দার্শনিকগণ তাদের লেখনিতে অধিকার হারা শ্রেণির প্রতি এ অন্যায় নির্যাতনের চিত্র তুলে ধরলে সাধারণ মানুষের মধ্যে এক বিরাট জাগরণের সৃষ্টি হয়। তাদের লেখনিতে উদ্বুদ্ধ হয়ে ফরাসি জনগণের মন বিপ্লবের জন্য প্রস্তুত হতে থাকে এবং তারা বিপ্লবকেই একমাত্র মুক্তির পথ হিসেবে বেছে নেয়। এর চূড়ান্ত পরিণতি হিসেবে ১৭৮৯ সালের ১৪ জুলাই অত্যাচারী শাসনের প্রতীক বাস্তিল পতনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লব ইতিহাসে 'ফরাসি বিপ্লব' নামে খ্যাত। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে অষ্টাদশ শতকে 'X [গণিত] নামক স্বৈরাচারী রাজার পতনের যে চিত্র প্রতিফলিত হয়েছে তার সাথে ফরাসি বিপ্লবের ঘটনার মিল রয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের মিল রয়ে…

উদ্দীপক

অষ্টাদশ শতকে 'XX^{\prime} একজন স্বৈরাচারী রাজা ছিলেন। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেন। পাশাপাশি একটি সামাজিক শ্রেণিও বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতো। অন্যদিকে সুবিধা বঞ্চিত শ্রেণিটির পক্ষে কিছু সংখ্যক মহান লেখক অন্যায়- নির্যাতনের চিত্র তুলে ধরেন। তাদের লেখনি রাজার ক্ষমতাকে জোরালোভাবে আঘাত করে।

Comilla · 2017

উত্তর

চতুর্দশ লুই ছিলেন ফ্রান্সের রাজা।

উত্তর

Third state বলতে ফ্রান্সের অধিকার হারা শ্রেণিকে বোঝানো হয়েছে। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যাজক ও অভিজাত সম্প্রদায় ব্যতীত আর সবাই ছিল তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। ধনী বুর্জোয়া থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিল এ শ্রেণির অন্তর্ভুক্ত। এরা ছিল শিল্পোৎপাদক ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, গ্রন্থকার, সাংবাদিক, কৃষক প্রমুখ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ফরাসি বিপ্লবের মিল রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে (১৭৮৯ সালে) ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের বুরবোঁ রাজা ছিলেন ষোড়শ লুই। তিনি ছিলেন অত্যন্ত স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী রাজা। তিনি একাধারে শাসক, বিচারক ও আইন প্রণেতা ছিলেন। তার সমালোচনা করার অধিকার কারো ছিল না। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর রাজাকে নিযুক্ত করেছেন। এজন্য তিনি তার কাজের জন্য ঈশ্বর ব্যতীত আর কারো নিকট দায়ী নন। এ বিশ্বাসের কারণেই ষোড়শ লুই চরম স্বেচ্ছাচারী হয়ে উঠেন। এছাড়া তার শাসনামলে সংখ্যালঘু যাজক ও অভিজাতশ্রেণি বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতো। সমাজের সংখ্যাগুরু সুবিধা বঞ্চিত বা অধিকারহারা শ্রেণি রাজার পৃষ্ঠপোষকতায় অভিজাতদের দ্বারা নির্যাতিত ও নিপীড়িত হতে থাকে। এ অবস্থায় ফ্রান্সের মহান লেখক ও দার্শনিকগণ তাদের লেখনিতে অধিকার হারা শ্রেণির প্রতি এ অন্যায় নির্যাতনের চিত্র তুলে ধরলে সাধারণ মানুষের মধ্যে এক বিরাট জাগরণের সৃষ্টি হয়। তাদের লেখনিতে উদ্বুদ্ধ হয়ে ফরাসি জনগণের মন বিপ্লবের জন্য প্রস্তুত হতে থাকে এবং তারা বিপ্লবকেই একমাত্র মুক্তির পথ হিসেবে বেছে নেয়। এর চূড়ান্ত পরিণতি হিসেবে ১৭৮৯ সালের ১৪ জুলাই অত্যাচারী শাসনের প্রতীক বাস্তিল পতনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লব ইতিহাসে 'ফরাসি বিপ্লব' নামে খ্যাত। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে অষ্টাদশ শতকে 'XX^{\prime} নামক স্বৈরাচারী রাজার পতনের যে চিত্র প্রতিফলিত হয়েছে তার সাথে ফরাসি বিপ্লবের ঘটনার মিল রয়েছে।

উত্তর

উল্লিখিত মহান লেখকগণ তাদের লেখনির দ্বারা উক্ত বিপ্লব তথা ফরাসি বিপ্লবকে অবশ্যম্ভাবী করে তোলেন। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান অপরিসীম। এ বিপ্লবে দার্শনিকরা সরাসরি অংশগ্রহণ করেননি, কিন্তু এর মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে ব্যাপক ভূমিকা রাখেন। ফরাসি বিপ্লবের অনেক আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারায় সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য ফরাসি জনগণকে উজ্জীবিত করতে থাকে। ফরাসি সমাজে তাদের চিন্তাধারা ব্যাপক প্রভাব ফেলে। তারাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে ফ্রান্সে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার যুক্তি তুলে ধরেন। এ সকল দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহামতি ভলতেয়ার, শার্লস মন্টেল্ক, জ্যা জাক রুশো, দিদারো প্রমুখ। শার্লস মন্টে তার 'Persian LettersLetters^{\prime} নামক ব্যঙ্গাত্মক লেখার মধ্য দিয়ে ফরাসি সমাজের শ্রেণিবৈষম্যের প্রতি কটাক্ষ করেন এবং 'The Spirt of the LawLaw^{\prime} গ্রন্থে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা বিভাজনের সমালোচনা করেন। এসব কর্মকান্ড সমকালীন বিপ্লবীদের মনে গভীর প্রভাব বিস্তার করে। ফ্রান্সের অন্যতম দার্শনিক ভলতেয়ার প্রচলিত রাষ্ট্র, সমাজ ও ধর্মনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেন। এছাড়া ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশো তার বিখ্যাত 'Social ContractContract^{\prime} গ্রন্থ দ্বারা জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী- এই মতবাদ প্রচার করলে বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, ফরাসি দার্শনিকরা জনগণের মননশীলতায় আদর্শবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিল বলেই ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।