শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের লর্ড ডালহৌসির সাথে অষ্টাদশ শতকের ইউরোপের কোন নৃপতির সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার আইন সংস্কার আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের লর্ড ডালহৌসির সাথে ফরাসি নৃপতি নেপোলিয়ন বোনাপার্টের (Napoleon Bonaparte) সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত লর্ড ডালহৌসির ন্যায় নেপোলিয়নও সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। এছাড়া ডালহৌসি যেমন নানা কারণে ভারতবাসীর বিরাগভাজন হলেও সংস্কার কর্ম করে জননন্দিত হয়েছিলেন, তেমনিভাবে ফরাসি বিপ্লবের পর দেশকে সুসংহত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে প্রাথমিক অবস্থায় নেপোলিয়ন সমালোচিত হলেও পরবর্তীতে তিনি তার সংস্কার কর্ম দ্বারা জনপ্রিয় হন। তিনি এখনও ফ্রান্সের ইতিহাসে নন্দিত হয়ে আছেন। নেপোলিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো আইন সংস্কার। প্রাক- বিপ্লব যুগে ফ্রান্সে কমপক্ষে ৪০০টি বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন স্থির করেন যে, বিপ্লবের অন্যতম আদর্শ 'সাম্য'-কে স্বীকার করে ফ্রান্সে নতুন সমাজ গঠনের জন্য আইনগুলোকে সংকলন ও পরিমার্জন করা দরকার। এ উদ্দেশ্যে তিনি পাঁচজন বিচক্ষণ আইনজ্ঞের সমন্বয়ে একটি আইন কমিশন গঠন করেন। নেপোলিয়ন এই কমিশনের সুপারিশক্রমে ফ্রান্সে যে আইনসমূহ চালু করেন তা নেপোলিয়ন আইনবিধি (Code of Napoleon) নামে পরিচিত। এই কোড অব নেপোলিয়নে প্রায় ২২৮৭টি (মতান্তরে ২২৮১টি) ধারা ছিল। উক্ত ধারাগুলো আবার তিন ভাগে বিভক্ত ছিল। যথা- ১. দেওয়ানি আইন ২. ফৌজদারি আইন ও ৩. বাণিজ্যিক আইন। নেপোলিয়নের এ আইনবিধির মূলনীতি ছিল সাম্য ও মৈত্রী স্থাপন। তিনি এই আইনবিধিতে আইনের চোখে সকলের সমান অধিকার প্রদান করেন। এছাড়া তিনি তার আইনবিধিতে বৈপ্লবিক চিন্তাধারা ও রোমান আইনের এক অপূর্ব সমন্বয় সাধন করেন।উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নেপোলিয়ন তার আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সের ইতিহাসে অমর হয়ে আছেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের লর্ড ডালহৌসির সাথে অষ্টাদশ শতকের ইউরোপের কোন নৃপতির সাদৃশ…

উদ্দীপক

ব্রিটিশ ভারতের ইতিহাসে লর্ড ডালহৌসি ছিলেন সাম্রাজ্যবাদী শাসক। ভারতে ব্রিটিশ শক্তিকে সুসংহত করতে নানা অপকৌশলের আশ্রয় নিতেও তিনি দ্বিধা করেননি। নানা কারণে তিনি ভারতবাসীর বিরাগভাজন হলেও সংস্কার কর্ম করে ডালহৌসি জননন্দিত হয়েছিলেন।

Dhaka · 2017

উত্তর

The Persian LettersLetters^{\prime} গ্রন্থের রচয়িতা হলেন মন্তে・ (Baron de La Brède et de Montesquieu)।

উত্তর

The Legion of HonourHonour^{\prime} হলো নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রতিষ্ঠিত ফরাসি সরকারের একটি আদেশ বা সম্মাননা। ১৮০২ সালের ১৯ মে প্রথম ফরাসি প্রজাতন্ত্রে The Legion of HonourHonour^{\prime} প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা এবং পাঁচটি ডিগ্রিতে বিভক্ত। ডিগ্রিগুলো হলো- Chevalier (নাইট), Officer (অফিসার), Commandeur (কমান্ডার), Grand Officer (গ্র্যান্ড অফিসার) এবং Grand-Croix (গ্র্যান্ড ক্রস)।

উত্তর

উদ্দীপকের লর্ড ডালহৌসির সাথে ফরাসি নৃপতি নেপোলিয়ন বোনাপার্টের (Napoleon Bonaparte) সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত লর্ড ডালহৌসির ন্যায় নেপোলিয়নও সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। এছাড়া ডালহৌসি যেমন নানা কারণে ভারতবাসীর বিরাগভাজন হলেও সংস্কার কর্ম করে জননন্দিত হয়েছিলেন, তেমনিভাবে ফরাসি বিপ্লবের পর দেশকে সুসংহত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে প্রাথমিক অবস্থায় নেপোলিয়ন সমালোচিত হলেও পরবর্তীতে তিনি তার সংস্কার কর্ম দ্বারা জনপ্রিয় হন। তিনি এখনও ফ্রান্সের ইতিহাসে নন্দিত হয়ে আছেন। নেপোলিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো আইন সংস্কার। প্রাক- বিপ্লব যুগে ফ্রান্সে কমপক্ষে ৪০০টি বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন স্থির করেন যে, বিপ্লবের অন্যতম আদর্শ 'সাম্য'-কে স্বীকার করে ফ্রান্সে নতুন সমাজ গঠনের জন্য আইনগুলোকে সংকলন ও পরিমার্জন করা দরকার। এ উদ্দেশ্যে তিনি পাঁচজন বিচক্ষণ আইনজ্ঞের সমন্বয়ে একটি আইন কমিশন গঠন করেন। নেপোলিয়ন এই কমিশনের সুপারিশক্রমে ফ্রান্সে যে আইনসমূহ চালু করেন তা নেপোলিয়ন আইনবিধি (Code of Napoleon) নামে পরিচিত। এই কোড অব নেপোলিয়নে প্রায় ২২৮৭টি (মতান্তরে ২২৮১টি) ধারা ছিল। উক্ত ধারাগুলো আবার তিন ভাগে বিভক্ত ছিল। যথা- ১. দেওয়ানি আইন ২. ফৌজদারি আইন ও ৩. বাণিজ্যিক আইন। নেপোলিয়নের এ আইনবিধির মূলনীতি ছিল সাম্য ও মৈত্রী স্থাপন। তিনি এই আইনবিধিতে আইনের চোখে সকলের সমান অধিকার প্রদান করেন। এছাড়া তিনি তার আইনবিধিতে বৈপ্লবিক চিন্তাধারা ও রোমান আইনের এক অপূর্ব সমন্বয় সাধন করেন।উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নেপোলিয়ন তার আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সের ইতিহাসে অমর হয়ে আছেন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উত্ত নৃপতি তথা নেপোলিয়ন বোনাপার্ট সংস্কার কাজে সফল হয়েছিলেন। নেপোলিয়ন ১৮০৪ সালে ফ্রান্সে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ফ্রান্সের প্রাচীন ঘুণেধরা সমাজকে নতুন রূপদান করার জন্য সংস্কার কাজে হাত দেন। ফলে অল্প সময়ের মধ্যে ফ্রান্সের দৈনন্দিন জীবনে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে। নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, অর্থনীতি, আইন, বিচার, শিক্ষা, ধর্ম প্রভৃতি সংস্কার সাধন করে ফ্রান্সের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কার কাজের মধ্য দিয়ে তিনি সমাজকে সংগঠিত করেছিলেন। তিনি তার অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কৃষকদের যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, তেমনি বুর্জোয়া শ্রেণির কাঙ্ক্ষিত সামাজিক সমতা দিয়েছিলেন। এ কারণে তার সংস্কার ফ্রান্সে স্থায়িত্ব পেয়েছিল। সংস্কারক হিসেবে নেপোলিয়ন ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছিলেন। শাসন সংস্কারের মধ্য দিয়ে তিনি ফ্রান্সকে স্বীয় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টকে তার আইনবিধির জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। এছাড়া তিনি তার বিখ্যাত আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। যোগ্যতা অনুযায়ী তিনি সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ক্ষেত্রে তিনি জাতি-ধর্ম বিবেচনা করেননি। তিনি ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও শিক্ষা সংস্কার এবং বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে ফ্রান্সকে তৎকালীন বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং বলা যায়, অভ্যন্তরীণ ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্ট যে সংস্কার ও উন্নতি সাধন করেছিলেন, তার জন্যই পৃথিবীর ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।