উক্ত অঞ্চলে ঐ শাসক কি শাসনব্যবস্থা শক্ত অবস্থানে উন্নীত করেছিলেন? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, উক্ত অঞ্চলে তথা ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট শাসনব্যবস্থা শক্ত অবস্থানে উন্নীত করেছিলেন। ফ্রান্সকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার জন্য নেপোলিয়ন যেসকল সংস্কার প্রবর্তন করেছিলেন, তা গ্রানাইট প্রস্তরের ওপর স্থায়ীভাবে নির্মিত বলে ঐতিহাসিক ফিসার মন্তব্য করেছেন। তার সংস্কারগুলো কেবল ফ্রান্সের পুনর্জীবন ঘটায়নি, সমগ্র ইউরোপে নতুন সমাজ গঠনের সূচনা করে। তার শাসনামলে ফ্রান্সে স্বস্তি ও রাজনৈতিক শৃংখলা ফিরে আসে। ডেভিড থমসন বলেন, Bonparte disciplined France and established order (বোনাপার্ট ফ্রান্সকে শৃংখলাবন্ধ করে শান্তিস্থাপন করেন) দেশের সার্বিক উন্নয়নের জন্য নেপোলিয়ন একজন দক্ষ শাসক হিসেবে অক্ষয় কীর্তির স্বাক্ষর রেখেছিলেন। তিনি ফ্রান্সে বিপ্লবের ধ্বংসাত্মক রূপকে প্রশমিত করতে সক্ষম হয়েছিলেন। সন্ত্রাসের রাজত্বের আমলে ফরাসি প্রজাতন্ত্র যে ভয়ংকর মূর্তি ধারণ করেছিল, নেপোলিয়ন সেই অরাজকতা ও স্বৈরাচারকে শৃংখলায় বেঁধে ফেলেছিলেন। তার শাসনামলেই ফ্রান্সে স্থায়ী রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও তিনি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র হিসেবে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, সাম্যই ফরাসি জনগণের বড় আকাঙ্ক্ষা। এ কারণেই তিনি বৈপ্লবিক ভূমিব্যবস্থা ও সামন্তপ্রথার বিলোপের জন্য চেষ্টা করেছিলেন। তিনি যোগ্যতা অনুসারে সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ব্যাপারে তিনি জাত- ধর্ম বিবেচনা করতেন না। এভাবে ফরাসি বিপ্লবের আদর্শকে তিনি তার শাসনব্যবস্থায় প্রতিষ্ঠা করেছিলেন। সংস্কারক হিসেবেও তিনি ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। সর্বোপরি তার সময়ে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা পায় এবং ফ্রান্সের দুর্যোগপূর্ণ সময়ে তিনি ফ্রান্সকে স্থায়ী ভিভির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফ্রান্সে নেপোলিয়ন শাসনব্যবস্থাকে শক্ত ও দৃঢ় অবস্থানে উন্নীত করেছিলেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত অঞ্চলে ঐ শাসক কি শাসনব্যবস্থা শক্ত অবস্থানে উন্নীত করেছিলেন? ব…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর