উদ্দীপকে ইউরোপের দেশটির যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইউরোপের দেশটির যে পরিবর্তনের কথা বলা হয়েছে তার সাথে ফরাসি বিপ্লবের সাদৃশ্য রয়েছে। ফরাসি বিপ্লবের ফলে মধ্যযুগ থেকে চলে আসা সমাজব্যবস্থায় যে অসমতা বিদ্যমান ছিল তার অবসান হয় এবং ফ্রান্সের স্বৈরাচারী বুরবোঁ রাজবংশের পতন ঘটে। ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে সংঘটিত ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব আকস্মিক কোনো ঘটনার ফলে সংঘটিত হয়নি; বরং বহুদিন ধরে চলা শোষণ, বঞ্চনা, অন্যায়-অবিচার এসব অভিযোগই ফরাসি বিপ্লবে রূপ নেয়। এ বিপ্লবের প্রভাবে ফ্রান্সের পুরাতন সমাজ কাঠামোর ভীত ধ্বসে যায়। ফলে চিন্তা চেতনার ক্ষেত্রে এক বৈপ্লবিক ধারা সূচিত হয়। যার পেছনে ফ্রান্সের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিশেষভাবে দায়ী ছিল। তৎকালীন সমাজে যাজক ও অভিজাতশ্রেণির হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা নিহিত ছিল। অন্যদিকে, মধ্যবিত্ত ও সাধারণ লোকদের ওপর রাজস্ব আরোপ করা হয়। সামাজিক ও রাজনৈতিক অধিকার বঞ্চিত এসব লোকেরা তাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এক ঐতিহাসিক বিপ্লব ঘটায়, যা ফরাসি বিপ্লব নামে পরিচিত। উদ্দীপকে দেখা যায়, আঠারো শতকের শেষভাগে ইউরোপের একটি দেশে শত শত বছরের নির্যাতিত-শোষিত শ্রেণি শাসক দলের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে ওঠে। এতে অকর্মণ্য ও বিলাসপ্রিয় শাসক দল বঞ্চিত শ্রেণির ক্ষোভের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়। ফলে ক্ষমতার পালাবদলে শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণি শাসন ক্ষমতা লাভ করে। ঠিক একইভাবে ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের শাসনক্ষমতা শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির হাতে ন্যস্ত হয়। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে ফরাসি বিপ্লবের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইউরোপের দেশটির যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তার সাথে তোমার…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর