"শোষণ ও বঞ্চনাই ছিল শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রধান কারণ"- মতামত দাও।
উত্তর: "শোষণ ও বঞ্চনাই ছিল শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রধান কারণ"- উক্তিটি আমি যথার্থ বলে মনে করি। ফরাসি রাজাদের শোষণ ও বঞ্চনাই ফরাসি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরাসি বিপ্লবের পূর্বে বুরবো রাজারা ছিলেন চরম স্বেচ্ছাচারী। তারা নিজেদের ঈশ্বরের প্রতীক মনে করতেন এবং তারা তাদের সকল কর্মকাণ্ডের জন্য একমাত্র ঈশ্বরের নিকট দায়ী বলে ভাবতেন। এ মতবাদে বিশ্বাসী হয়েই তারা রাষ্ট্রের সকল ক্ষমতা নিজ হাতে কেন্দ্রীভূত করেছিলেন। তারা ছিলেন একাধারে শাসক, বিচারক ও আইনপ্রণেতা। এ কারণে তারা যা ইচ্ছা তাই করতে পারতেন। রাজার কার্যকলাপ বিচার বা সমালোচনা করার অধিকার কারো ছিল না। রাজাদের এ স্বৈরাচারী শাসন চতুর্দশ লুই-এর সময়ে চরমে পৌঁছায়। তিনি বলতেন, I am the state [গণিত] (আমিই রাষ্ট্র)। পঞ্চদশ লুই বলতেন, king is accountable for his conduct only [গণিত] God [গণিত] (রাজা তার A কার্যকলাপের জন্য কেবল ঈশ্বরের কাছে দায়ী থাকবেন)। ষোড়শ লুই বলতেন, What I desire is decree [গণিত] (আমি যা ইচ্ছা করি তাই আইন)। এ রকম স্বেচ্ছাচারী শাসনের ফলে ফ্রান্সে ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই ছিল না। যেকোনো লোককে যেকোনো সময়ে লেত্রি দ্য কেশে (Letters de cachet) নামক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখা হতো। এককথায় তৎকালীন ফ্রান্সের রাজাদের কার্যকলাপ ছিল স্বেচ্ছাচারিতা ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ। এ সকল শাসকদের শাসন ব্যবস্থায় অতিষ্ঠ হয়ে এর থেকে পরিত্রাণ লাভের জন্য ফরাসি জনগণ বিপ্লবের পথে অগ্রসর হয়। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শোষণ ও বঞ্চনাই ছিল শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তথা ফরাসি বিপ্লবের মূল কারণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
"শোষণ ও বঞ্চনাই ছিল শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রধান কারণ"-…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর