রুশোর 'মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ' উক্তিটির তাৎপর্য অপরিসীম।রুশোর এ উক্তিটি মানবস্বাধীনতা এবং সমাজের শাসনব্যবস্থার দ্বন্দ্বকে প্রকাশ করে। তিনি এ বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সমাজ এবং রাষ্ট্রের শৃঙ্খল তাদের স্বাধীনতা হরণ করে।রুশো বিশ্বাস করতেন মানুষ প্রকৃতির দান হিসেবে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। প্রত্যেক মানুষের সমান অধিকার আছে। সমাজে শাসনব্যবস্থা এবং সম্পত্তির বৈষম্যের কারণে মানুষ তার প্রকৃত স্বাধীনতা হারায়। ধনী, দারিদ্র্যের বৈষম্য ও আইনের অপব্যবহারের কারণে এ শৃঙ্খল তৈরি হয়। রুশো মনে করে প্রকৃত স্বাধীনতা ফিরে পেতে পারে সামাজিক চুক্তি (Social Contract) প্রণয়ন করে। এই চুক্তির মাধ্যমে মানুষ সহজে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারবে। রুশোর এই ধারণা ফরাসি বিপ্লবকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তার আদর্শ জনগণকে সাম্য, স্বাধীনতা ও মৈত্রীর জন্য আন্দোলনে অনুপ্রাণিত করে।সুতরাং, বলতে পারি, রুশোর 'মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ' উক্তিটির তাৎপর্য অপরিসীম।