শেয়ারFacebookWhatsApp

বাস্তিল দুর্গ সম্পর্কে লেখ।

উত্তর: বাস্তিল দুর্গ ছিল একটি দুর্গ কারাগার। এর অবস্থান ছিল প্যারিস নগরীর কাছে। বুরবোঁ রাজবংশের শোষণ ও অত্যাচারের প্রতীক ছিল এ দুর্গ। ১৭৮৯ সালের ১৪ জুলাই সাধারণ জনতার হাতে বাস্তিল দুর্গের পতন হয়। এটি ছিল একটি বড় ঘটনা। কেননা এটি ছিল রাজতন্ত্রের প্রতীক। এ দুর্গের পতন স্বৈরতন্ত্রের পতনকেই নির্দেশ করে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বাস্তিল দুর্গ সম্পর্কে লেখ।

উদ্দীপক

প্রাচীন মেসোপটেমিয়ার অন্তর্গত ষষ্ঠ রাজা ছিলেন হাম্বুরাবি। তার সময়ের হিট্টাইট, এ্যাসিরিও ও অন্যান্য আইনের সমন্বয়ে ব্যাপক সংকলন করা হয়, যা 'কোড অব হাম্বুরাবি' নামে পরিচিত। এটি সমাজের ব্যাপক পরিবর্তন করেছিল। তার এ আইনই তাকে পৃথিবীর ইতিহাসে অমরত্ব দান করেছে।

Dhaka · 2025

উত্তর

ফরাসি বিপ্লবের সময় 'ফ্রান্সে কুঁরবো রাজবংশের শাসন চলছিল।

উত্তর

বাস্তিল দুর্গ ছিল একটি দুর্গ কারাগার। এর অবস্থান ছিল প্যারিস নগরীর কাছে। বুরবোঁ রাজবংশের শোষণ ও অত্যাচারের প্রতীক ছিল এ দুর্গ। ১৭৮৯ সালের ১৪ জুলাই সাধারণ জনতার হাতে বাস্তিল দুর্গের পতন হয়। এটি ছিল একটি বড় ঘটনা। কেননা এটি ছিল রাজতন্ত্রের প্রতীক। এ দুর্গের পতন স্বৈরতন্ত্রের পতনকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত হাম্বুরাবির কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের কর্মকান্ডের মিল রয়েছে। নেপোলিয়নের সংস্কারসমূহের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছে তার আইনবিধি বা 'Code of NapoleonNapoleon^{\prime}। নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। তেমনি প্রাচীন মেসোপটেমিয়ার রাজা হাম্বুরাব্বি কর্তৃক আইন সংকলনও কোড অব হাম্বুরাব্বি নামে পরিচিত। বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয়। আবার কুঁরবো শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। এছাড়া প্রদেশের প্রথাগত আইনও ছিল। এজন্য বিচারক ও সরকারি কর্মচারীরা আইন প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যায় পতিত হয়। নেপোলিয়ন এসব আইনকে সমন্বিত করে 'সাম্যভিত্তিক' সমাজ বিনির্মাণের জন্য এবং আইনগুলোকে সংকলন করার জন্য আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। তিনি নিজে এ সংক্রান্ত ৩৬টি অধিবেশনে মিলিত হয়ে আইনবিধি সংক্রান্ত আলোচনায় অংশ নেন। ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে বিশেষজ্ঞগণ আইনবিধির মূল সূত্রগুলো বিধিবদ্ধ করেন। এ সংকলনে মোট ২২৮৭টি (মতান্তরে ২২৮১টি) ধারা ছিল। আইনগুলো সরল ও স্পষ্ট ভাষায় লিখিত ছিল'। নেপোলিয়নের আইনবিধির মাধ্যমে বিপ্লবের বাঁধভাঙা স্রোতের গতি রুদ্ধ হয়ে একটি স্থিতাবস্থা আসে। প্রাকৃতিক ও রোমান আইনের সমন্বয় থাকার কারণে ইউরোপের বহুদেশে এ আইন গৃহীত হয়। বেলজিয়াম ও লুক্সেমবার্গে এ আইন এখনও চালু রয়েছে।

উত্তর

উক্ত শাসকের অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের কর্মকাণ্ড বিশ্বের ইতিহাসে তাকে বিশিষ্ট স্থানে দাঁড় করিয়েছে। নেপোলিয়ন বোনপার্ট ১৭৯৯ সালে ক্ষমতা গ্রহণের পর ফ্রান্সের প্রশাসনিক, অর্থনৈতিক, আইন, শিক্ষামূলক, ধর্মীয়, সামাজিক নানামুখী সংস্কার সাধন করেন। তিনি সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের প্রবর্তন করেন। ফ্রান্সের অর্থব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলেন। ১৮০০ সালে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করেন। অডিট বিভাগকে যথাযথভাবে সরকারি ব্যয় তদারকির নির্দেশ দেন। ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তন করেন। স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ডিক্রি জারি করে জাতীয় সেনাবাহিনী গঠন করেন। নেপোলিয়ন বোনাপার্টের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল 'কোর্ড অব নেপোলিয়ন' বা আইনবিধি প্রণয়ন। তিনি ২২৮৭টি ধারা সংবলিত আইন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি ফ্রান্সের গৃহীত জাতীয় গির্জানীতির সাথে পোপের দাবির সমন্বয় বিধান করে ধর্মীয় সংস্কার করেন। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'লিজিয়ন অব অনার' খেতাব চালু করেন। তিনি প্রাথমিক, মাধ্যমিক, গ্রামার স্কুল ও University of France প্রতিষ্ঠা করেন শিক্ষার প্রসার ঘটান। এছাড়া প্যারিসে প্রথম ফায়ার ব্রিগেড স্থাপন ও তিনটি বিশাল সমুদ্রবন্দর নির্মাণ করেন। পরিশেষে বলা যায়, নেপোলিয়ান ফ্রান্সের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। অতএব, নেপোলিয়নের গৃহীত কর্মকান্ডগুলো সফলতা লাভ করেছিল।
HSCHistory 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।