শেয়ারFacebookWhatsApp

বুর্জোয়া বলতে কী বোঝায়?

উত্তর: মূলত বুর্জোয়া বলতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণি বোঝায়। ফরাসি সমাজে বুর্জোয়াদের সকলেই পুঁজিবাদী ছিল না। শহরবাসী সাধারণ দোকানদার, কারিগর, বুদ্ধিজীবী, চাকুরে ও ধনী বণিকদের বুর্জোয়া বলা হতো। তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিরাজিত ছিল। আর্থিক সচ্ছলতা থাকলেও কোনো বংশ কৌলীন্য ছিল না। বুর্জোয়ারা তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যথা- পাতি বুর্জোয়া, ধনী বুর্জোয়া ও মূলধনী বুর্জোয়া।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বুর্জোয়া বলতে কী বোঝায়?

উদ্দীপক

ইতিহাস শিক্ষক বলেন, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইউরোগের একটি রাষ্ট্রের ক্ষেত্রে তৎকালীন শাসকবর্গ স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করে। যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নব্যশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণি বৃহত্তর সংগ্রামে জড়িয়ে পড়ে। সাধারণের বিপ্লবাত্মক মনোভাব তৈরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গের লেখনী বিপ্লবের মনস্তাত্ত্বিক পটভূমি সৃষ্টি করেছিল।

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025

উত্তর

'সোস্যাল কন্ট্রাক্ট' গ্রন্থের রচয়িতা জ্যাঁ জ্যাঁক রুশো।

উত্তর

মূলত বুর্জোয়া বলতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণি বোঝায়। ফরাসি সমাজে বুর্জোয়াদের সকলেই পুঁজিবাদী ছিল না। শহরবাসী সাধারণ দোকানদার, কারিগর, বুদ্ধিজীবী, চাকুরে ও ধনী বণিকদের বুর্জোয়া বলা হতো। তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিরাজিত ছিল। আর্থিক সচ্ছলতা থাকলেও কোনো বংশ কৌলীন্য ছিল না। বুর্জোয়ারা তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যথা- পাতি বুর্জোয়া, ধনী বুর্জোয়া ও মূলধনী বুর্জোয়া।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আমার পাঠ্যবইয়ের ফরাসি লেখকদের তথা ফরাসি দার্শনিকদের লেখনীর মিল খুঁজে পাওয়া যায়।অষ্টাদশ শতাব্দী ছিল বস্তুত আধুনিক ইতিহাসে জ্ঞানদীপ্তির যুগ'। রেনেসাঁপ্রসূত অনুসন্ধিৎসা ও সমালোচনার দৃষ্টিভঙ্গি কার্যকর ছিল এ শতাব্দীতে। জ্ঞানদীপ্তির প্রভাবে উদ্দীপ্ত এক শ্রেণির পণ্ডিত ফ্রান্সের পূর্বতন শাসনামলের তীব্র সমালোচনা করে রাষ্ট্রব্যবস্থার স্তম্ভগুলোকে নড়বড়ে করে দিয়েছিল। ফরাসি এসকল দার্শনিকগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- মন্টেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো প্রমুখ। অনেকের মতে, বিপ্লবে দার্শনিকগণ প্রত্যক্ষভাবে নেতৃত্ব গ্রহণ করেননি। তবে তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল মানুষের চিন্তাচেতনা এবং ভাব জগতে নতুন ভাবধারার সৃষ্টি করা। বিশ্লেষণধর্মী লেখনী হলো সমাজ বা সমাজব্যবস্থার দর্পণস্বরূপ। দার্শনিকগণের চেতনানিঃসৃত এ দর্পণে ফ্রান্সের লেখাপড়া জানা অল্পশিক্ষিত বুর্জোয়া শ্রেণি যখন তাদের গোটা সমাজব্যবস্থার চিত্রটি দেখতে পেল, তখন ফ্রান্সের খেটে খাওয়া স্যাকুলেৎ শ্রেণির সাহায্যে স্বউদ্যোগী হয়ে মধ্যবিত্ত এ বুর্জোয়া শ্রেণিই বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করল। আর তাই তৎকালীন ফ্রান্সের দার্শনিকগণকে বলা হয় বিপ্লবের মূল প্রভাবক, যেমনটি লক্ষণীয় উদ্দীপকের বুদ্ধিজীবীদের ক্ষেত্রে।সুতরাং উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, বিশিষ্ট ব্যক্তিবর্গের অর্থাৎ ফরাসি দার্শনিকের লেখনি ফরাসি বিপ্লবের মনস্তাত্ত্বিক পটভূমি সৃষ্টি করেছিল।

উত্তর

উদ্দীপকে ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে। উক্ত বিপ্লবের প্রেক্ষাপট রচনায় যেসব দার্শনিক অবদান রেখেছেন তাঁদের মধ্যে ভলতেয়ার, মন্টেস্কু, জ্যাঁ জ্যাঁক রুশো বিশেষভাবে উল্লেখযোগ্য। নিচে তাঁদের মধ্যে থেকে জ্যাঁ জ্যাঁক রুশোর লেখনী বিশ্লেষণ করা হলো; বস্তুত আঠারো শতকের জ্ঞানদীপ্তির যুগে প্রজ্বলিত যে কতিপয় দার্শনিকের অবদান বর্ণিত হয়েছে, তন্মধ্যে জ্যাঁ জ্যাঁক রুশো অন্যতম। "Man is born free, but everywhere he is in chains" হলো তাঁর বিখ্যাত উক্তি। The Social Contract-এর পাশাপাশি Discourse of the Origin of Inequality তার অপর বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটিতে তিনি বলেন, মানুষের যত প্রকার গুণ আছে, তার মধ্যে যুক্তিবাদ হলো শ্রেষ্ঠ। স্বাধীন চিন্তাশক্তির মাধ্যমেই এর বিকাশ ঘটে। গ্রন্থটিতে তিনি মানুষের বাকস্বাধীনতা ও চিন্তার স্বাধীনতার ওপর আলোকপাত করেছেন। এভাবে উভয় গ্রন্থে রুশো যে ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেছেন, ফরাসি জনগণকে তা দুর্দমনীয় মহাবিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে। এজন্য রুশোকে বলা হয়, 'The Chief Prophęt of the RevolutionRevolution^{\prime} বা বিপ্লবের প্রধান প্রবক্তা।
HSCHistory 2nd Paperঅমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।