মানুষের জীবন ও সাম্রাজ্য সবক্ষেত্রে উত্থান-পতন থাকে। সম্রাট নেপোলিয়নও এক্ষেত্রে ব্যতিক্রম ছিল না। নেপোলিয়নের পতনের। কারণগুলো নিচে উল্লেখ করা হলো-মহাদেশীয় ব্যবস্থা: ইংল্যান্ডের শক্তিকে খর্ব করার জন্য তিনি মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। এতে ইংল্যান্ডের চেয়ে ফ্রান্সের ক্ষতি বেশি হয়।প্রশাসনে নেপোলিয়ন বিরোধী চক্র: নেপোলিয়নের স্বৈরশাসনের ফলে পুলিশ বাহিনীর প্রধান ফ্রশে, কূটনৈতিক বিভাগের কর্মকর্তা টেরিল্যান্ড এবং তার আপন ভ্রাতা যোশেফ বোনাপার্টসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা নেপোলিয়নের বিরোধীচক্র গড়ে তোলে।স্পেন বিদ্রোহ: বিভিন্ন দেশে জাতীয় অভ্যুত্থান বিশেষ করে স্পেনের বিদ্রোহ নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল।
মস্কো অভিযান: নেপোলিয়নের বড় ভুল ছিল মস্কো অভিযান। এ অভিযানে তার সেনাবাহিনী ধ্বংস হয় এবং তার পতন ত্বরান্বিত হয়। এছাড়াও ইউরোপে নেপোলিয়ন বিরোধী বিভিন্ন সামরিক জোট গঠন এবং জনবিচ্ছিন্নতা নেপোলিয়নের, শক্তি হ্রাস করেছিল যা তার পতনের ক্ষেত্র তৈরি করেছিল।