ফরাসি বিপ্লবের পটভূমি তৎকালীন ফরাসি সমাজ ও রাষ্ট্রের মধ্যে লুকায়িত ছিল- ব্যাখ্যা করা হলোঃ
ইউরোপে শিল্প বিপ্লব কাল পার হয়ে গেলেও ফ্রান্সের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন নি। সমাজে ছিল ৩ টি শ্রেণি। ১ম শ্রেণি যাজকরা, ২য় শ্রেণি অভিজাতরা, ৩য় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল বণিক, শিক্ষক, শ্রমিক, কৃষক, বুর্জোয়া ইত্যাদি। যাজক এবং অভিজাতরা সমাজের সকল সুবিধা ভোগ করত এবং তৃতীয় শ্রেণি ছিল অধিকারহীন।
পুরাতন রাষ্ট্র ব্যবস্থায় ফ্রান্সে স্বৈরতন্ত্র প্রকট হয়। যাজকরা রাজাকে দেবতার প্রতিনিধি মনে করে এবং অতিরিক্ত সুবিধা আদায় করে। এভাবে ফ্রান্সে রাজার একচ্ছত্র আধিপত্য বিস্তার হয়। চতুর্দশ লুই রাজতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংগঠিত করে। তিনি বলেন, “আমিই রাষ্ট্র।”
এভাবে সামাজিক শোষণ এবং রাজনৈতিক অস্থিরতা ফ্রান্সের সাধারণ শ্রেণিকে উদ্বুদ্ধ করেছিল অধিকার আদায়ে।