উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে 'তোমার পাঠ্যপুস্তকের বর্ণিত ফ্রান্সের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শাসক ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মিল রয়েছে।আধুনিক ফ্রান্সের ভিত্তি স্থাপনকারী নেপোলিয়ন বোনাপার্ট একজন চিত্তাকর্ষক, সমর নেতা ও রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি সামান্য সৈনিক থেকে যোগ্যতা বলে ধাপে ধাপে ফ্রান্সের সম্রাটের আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ফ্রান্সকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে তার মেধা, প্রতিভা ও রাষ্ট্রনায়কোচিত প্রতিভা ছিল বিষ্ময়কর। নেপোলিয়ন ইউরোপব্যাপী সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে পর্তুগাল, অস্ট্রিয়া, প্রুশিয়া, সুইডেন, ডেনমার্ক ও স্পেনে অভিযান পরিচালনা করে এসব দেশে ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠা করেন। শাসক হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। আইন, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, ধর্ম ও সমাজ সংস্কারের পাশাপাশি নানাবিধ জনহিতকর কাজ সম্পাদনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন।উদ্দীপকে দেখা যায়, ১৭৪০ খ্রিষ্টাব্দে মহান ফ্রেডারিক প্রুশিয়ার সিংসাহনে আরোহণ করেন। তার নেতৃত্বে প্রুশিয়া আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তার শাসনামল নানা প্রকার সংস্কার দ্বারা পরিপূর্ণ। তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। যার সাথে ফ্রান্সের শাসক নেপোলিয়ন বোনাপার্টের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে 'তোমার পাঠ্যপুস্তকের বর্ণিত ফ্রান্সের ক…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর