উক্ত শাসকের পতনের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বিভিন্ন কারণে নেপোলিয়নের ভাগ্যরবি ধীরে ধীরে অস্থমিত হতে থাকে। যেমন-মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন: ইংল্যান্ডের শক্তিকে মাটিতে মিশিয়েদেওয়ার জন্য তিনি মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। এতে ইংল্যান্ডের চেয়ে ফ্রান্সের ক্ষতি বেশি হয়।প্রশাসনে নেপোলিয়ন বিরোধী চক্র: নেপোলিয়নের স্বৈরশাসনের ফলে পুলিশ বাহিনীর প্রধান ফ্রশে, কূটনৈতিক বিভাগের কর্মকর্তা টেরিল্যান্ড এবং তার আপন ভ্রাতা যোশেফ বোনাপার্টসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা নেপোলিয়ন বিরোধী চক্র গড়ে তোলে।নেপোলিয়ন বিরোধী সামরিক জোট গঠন: নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশে সামরিক জোট গঠিত হয়। এ-জোটকে ইংল্যান্ড অর্থ দিয়ে সহায়তা করে। ফলে ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়নের পতন হয়।স্পেনে বিদ্রোহ: বিভিন্ন দেশে জাতীয় অভ্যুত্থান বিশেষ করে স্পেনের বিদ্রোহ নেপোলিয়নের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।মস্কো অভিযান: নেপোলিয়নের বড় ভুল ছিল মস্কো অভিযান। এ অভিযানে তার সেনাবাহিনী ধ্বংস হয় এবং তার পতন ত্বরান্বিত হয়।এছাড়াও ইউরোপে নেপোলিয়ন বিরোধী বিভিন্ন সামরিক জোট গঠন এবং জনবিচ্ছিন্নতা তার শক্তি হ্রাস করেছিল, যা তার পতনের ক্ষেত্র তৈরি করেছিল।অতএব বলা যায়, ওয়াটার লু যুদ্ধ, মস্কো অভিযান, মহাদেশীয় আইন এবং পেনিনসুলার যুদ্ধই ছিল নেপোলিয়নের পরাজয়ের অন্যতম কারণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত শাসকের পতনের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর