শেয়ারFacebookWhatsApp

কত তারিখে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

উত্তর: ১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

কত তারিখে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

উদ্দীপক

জেনারেল আইয়ুব খান ছিলেন অবিভক্ত পাকিস্তানের স্বৈরাচারী সামরিক শাসক। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি বিরোধী দলীয় মত দমনের উদ্যোগ নেন। মৌলিক গণতন্ত্রের নামে তিনি প্রকৃত গণতন্ত্রকে হত্যা করেন। রাজনীতিবিদদের গ্রেফতার করেন। অতঃপর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যদিয়ে আইয়ুব খানের পতন ঘটে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

উত্তর

বিপ্লবপূর্ব ফ্রান্সে সামাজিক স্তরবিন্যাসে তৃতীয় স্তরে থাকা শহুরে উচ্চ-মধ্যবিত্তদের বুর্জোয়া বলা হতো । Burg শব্দটি থেকে Burgess এবং এর থেকে আধুনিক Bourgeois বা বুর্জোয়া কথাটির উদ্ভব। মধ্যযুগে Burg বা নগরের উপকণ্ঠে যারা বাস করতো তাদের Burgess বলা হতো। ফলে শব্দার্থগতভাবে বুর্জোয়া বলতে শহরবাসী ধনী বণিক, কারিগর, দোকানদার, চাকুরে, বুদ্ধিজীবী সবাইকে বোঝায় । থার্ড এস্টেট বা তৃতীয় শ্রেণির মধ্যে নেতৃস্থানীয় ছিল বুর্জোয়ারা। এদের আর্থিক স্বচ্ছলতা থাকলেও সামাজিক ও বংশগত মর্যাদা ছিল না। ফলে এরাই মূলত ফরাসি বিপ্লবে নেতৃত্ব দেয় ।

উত্তর

উদ্দীপকের সাথে ফরাসি বিপ্লবের যে কারণের মিল পাওয়া যায় তা হলো শাসকের স্বৈরাচারী কর্মকাণ্ড। রাজা ষোড়শ লুই তার আত্মজীবনীতে উল্লেখ করেন, 'রাজারা হচ্ছেন সর্বময় প্রভু, প্রজাদের সব কিছুর ওপর কর্তৃত্ব করার সব প্রাকৃতিক অধিকার তার রয়েছে।' তার এমন মন্তব্যে প্রতীয়মান হয় যে তিনি অত্যন্ত স্বৈরাচারী মনোভাবাপন্ন শাসক ছিলেন। পূর্ববর্তী রাজাদের বিলাসিতার কারণে ফ্রান্সের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল। ক্ষমতায় আরোহণ করে ষোড়শ লুই রাজকোষ প্রায় শূন্য দেখতে পান। কিন্তু অর্থ সংকট নিরসনে তিনি তার মন্ত্রী টুর্গোর যুক্তিযুক্ত সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সবচেয়ে বড় ভুলটি করেন। উপরন্তু অভিজাত সম্প্রদায়ের ক্রমবর্ধমান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং কর বিষয়ক প্রস্তাব নিবন্ধনে অভিজাত পার্লামেন্টের বিরোধিতার সম্মুখীন হওয়া ছিল তার জন্য অসম্মানজনক । এর পরেও ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এস্টেট জেনারেলের অধিবেশন নির্বিঘ্নে আয়োজন করতে পারলে বিপ্লব ঠেকানো সম্ভব হতো। কিন্তু অবিচক্ষণ রাজা এস্টেট জেনারেলের অধিবেশনে প্রটোকল বা রাজকীয় আদব-কায়দা প্রথা নিয়ে কড়াকড়ি আরোপ করলে থার্ড এস্টেটের নির্বাচিত প্রতিনিধিরা অপমানবোধ করেন। পরবর্তীতে নানা ঘটনার প্রেক্ষিতে রাজা থার্ড এস্টেট প্রতিনিধিদের অধিবেশনে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেন। এর ফলস্বরূপ তাদের টেনিস কোর্ট শপথ ও পরবর্তীতে অধিবেশন কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে ফরাসী বিপ্লবের সূচনা হয় । উদ্দীপকে দেখা যায়, অবিভক্ত পাকিস্তানের স্বৈরাচারী সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই বিরোধী দলীয় মত দমনের উদ্যোগ নেন। তিনি প্রকৃত গণতন্ত্রকে হত্যা ও রাজনীতিবিদদের গ্রেফতার করেন। অতঃপর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটে। এসব ঘটনাই ফ্রান্সে রাজা ষোড়শ লুইয়ের স্বেচ্ছাচারিতা ও তার পতনের কথা মনে করিয়ে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে ফরাসি বিপ্লবের অন্যতম কারণ শাসকের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের মিল আছে।

উত্তর

উক্ত বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলাফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে সংঘটিত সৰ্বাধিক উল্লেখযোগ্য ঘটনাগুলোর অন্যতম। এটি ফ্রান্সের সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, ধর্মব্যবস্থা আমূল বদলে দেয়। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করে। ফরাসি বিপ্লব জরাজীর্ণ পুরনো সামন্ততন্ত্রের বিলোপ সাধনের মাধ্যমে সামন্তপ্রভুদের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে ভূমি বণ্টন করে দেয়। ফরাসি বিপ্লব তাৎক্ষণিকভাবে স্বৈরাচারী রাজতন্ত্রের উচ্ছেদ করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু করে। ফরাসি বিপ্লবের ফলে বংশানুক্রমিক রাজতন্ত্রের অবসানের মধ্য দিয়ে ফ্রান্সে অনেকটা গণতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে। এ বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছার প্রাধান্য স্বীকৃতি লাভ করে। ফরাসি বিপ্লব সামাজিক আচার-আচরণ, পোশাক-আশাকে পরিবর্তন আনয়ন করে। পুরুষরা ব্রিচেস পরা ছেড়ে দিয়ে ট্রাউজার ও কোট এবং মেয়েরা ফোলানো পোশাক ছেড়ে আটসাট ছোট স্কার্ট পরা শুরু করে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্স সামরিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠে। ফলে ফ্রান্স ইউরোপীয় রাজনীতিতে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। ফরাসি বিপ্লব ইউরোপজুড়ে প্ৰভাৰ বিস্তার করতে সক্ষম হয়। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ইউরোপের জনগণ রাজতন্ত্রের বিপরীতে গণতন্ত্রের দিকে ধাবিত হয়। ইউরোপব্যাপী ব্যাপক পরিবর্তন আসে। ফলে নতুন ইতিহাস শুরু হয়। পরিশেষে বলা যায়, ফরাসি বিপ্লব ইউরোপকে আমূল বদলে দেয়, যা ইতিহাসের গতিকে পরিবর্তন করে।
HSCHistory 2nd Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।