বুর্জোয়া বলতে কী বোঝ?
উত্তর: বিপ্লবপূর্ব ফ্রান্সে সামাজিক স্তরবিন্যাসে তৃতীয় স্তরে থাকা শহুরে উচ্চ-মধ্যবিত্তদের বুর্জোয়া বলা হতো । Burg শব্দটি থেকে Burgess এবং এর থেকে আধুনিক Bourgeois বা বুর্জোয়া কথাটির উদ্ভব। মধ্যযুগে Burg বা নগরের উপকণ্ঠে যারা বাস করতো তাদের Burgess বলা হতো। ফলে শব্দার্থগতভাবে বুর্জোয়া বলতে শহরবাসী ধনী বণিক, কারিগর, দোকানদার, চাকুরে, বুদ্ধিজীবী সবাইকে বোঝায় । থার্ড এস্টেট বা তৃতীয় শ্রেণির মধ্যে নেতৃস্থানীয় ছিল বুর্জোয়ারা। এদের আর্থিক স্বচ্ছলতা থাকলেও সামাজিক ও বংশগত মর্যাদা ছিল না। ফলে এরাই মূলত ফরাসি বিপ্লবে নেতৃত্ব দেয় ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বুর্জোয়া বলতে কী বোঝ?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর