টেনিস কোর্ট শপথ কী? ব্যাখ্যা কর ।
উত্তর: ফরাসি বিপ্লবের সূচনালগ্নে এস্টেট জেনারেলে নির্বাচিত তৃতীয় শ্রেণির প্রতিনিধিদের ক্ষমতা বিষয়ে রাজার সাথে মতানৈক্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রাজার সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন কক্ষে ঢুকতে না পেরে নিকটবর্তী টেনিস কোর্টে মিলিত হয়ে তারা যে শপথ গ্রহণ করে ইতিহাসে তাই টেনিস কোর্ট শপথ নামে পরিচিত । ১৭৮৯ খ্রিষ্টাব্দের ২০ জুন তারিখে গৃহীত টেনিস কোর্ট শপথে বলা হয়- ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত জাতীয় এ সভা বলবৎ থাকবে এবং যে স্থানেই এ সভা বসবে সে স্থানেই এ সভা বৈধ বলে গণ্য হবে। টেনিস কোর্টের এই শপথের মাধ্যমে তৃতীয় শ্রেণির ঐক্য আরও দৃঢ় হয় এবং অবশেষে রাজা ষোড়শ লুই তাদের দাবি মেনে নিতে বাধ্য হন ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
টেনিস কোর্ট শপথ কী? ব্যাখ্যা কর ।
উত্তর