বিপ্লবের বধ্যভূমি বলতে কী বোঝায়?
উত্তর: ফরাসি বিপ্লবের সময় বিপ্লববিরোধীদের গিলোটিনে শিরশ্ছেদ করার জন্য একটি নির্দিষ্ট স্থানকে নির্ধারণ করা হয়, যা ইতিহাসে বিপ্লবের বধ্যভূমি' নামে পরিচিত। ফরাসি বিপ্লবের সময় রাজনীতিবিদ রোবসপিয়েরের নেতৃত্বে (Maximilien de Robespierre ) গণনিরাপত্তা কমিটি ব্যাপকভাবে বিপ্লববিরোধীদের ধরে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে। এ পর্বটিকে অনেক ঐতিহাসিক 'সন্ত্রাসের রাজত্ব' হিসেবে আখ্যায়িত করেন। গণনিরাপত্তা কমিটি বিপ্লববিরোধীদের যে স্থানে গিলোটিনের সাহায্যে হত্যা করতো পরে তা বিপ্লবের বধ্যভূমি হিসেবে পরিচিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বিপ্লবের বধ্যভূমি বলতে কী বোঝায়?
উত্তর