শেয়ারFacebookWhatsApp

প্যারিস কমিউন বলতে কী বোঝ?

উত্তর: বিপ্লবকে সঠিক পথে পরিচালিত করতে এবং প্যারিসে সাঁকুলেৎদের ধ্বংসাত্মক আচরণ নিয়ন্ত্রণ করতে বুর্জোয়া নেতৃবৃন্দ প্যারিসে যে 'পৌর সমিতি' গঠন করেন তাকে প্যারিস কমিউন বলে। কমিউনের নির্দেশে একটি সেনাদল বা জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হয় প্যারিস কমিউনকে স্বায়ত্বশাসন দেওয়া হয় এবং লাফায়েতের নেতৃত্বে রক্ষীদলকে এ কমিউনের নিয়ন্ত্রণে রাখা হয়। কমিউন ও জাতীয় রক্ষীবাহিনীর মাধ্যমে বুর্জোয়া শ্রেণি মোটামুটি সফলভাবে বিপ্লবের গতি সাময়িক নিয়ন্ত্রণ করে ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

প্যারিস কমিউন বলতে কী বোঝ?

উদ্দীপক

সমরকুশলী যোদ্ধা হিসেবে মিস্টার 'YY^{\prime} ছিলেন বিশ্বপরিচিত। অভ্যন্তরীন সংস্কারমুখী কার্যক্রম দ্বারা তিনি দেশকে শক্তিশালি ভিত প্রদান করার পাশাপাশি যুদ্ধনীতি দ্বারা রাষ্ট্রের ভৌগোলিক সীমানা বৃদ্ধি করেন । তবে তার শেষ জীবন সুখের ছিল না। বিদেশী শত্রুর হাতে পরাজিত হয়ে দ্বীপে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

ষোড়শ লুই ১৭৮৯ সালে ক্ষমতাচ্যুত হন ।

উত্তর

বিপ্লবকে সঠিক পথে পরিচালিত করতে এবং প্যারিসে সাঁকুলেৎদের ধ্বংসাত্মক আচরণ নিয়ন্ত্রণ করতে বুর্জোয়া নেতৃবৃন্দ প্যারিসে যে 'পৌর সমিতি' গঠন করেন তাকে প্যারিস কমিউন বলে। কমিউনের নির্দেশে একটি সেনাদল বা জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হয় প্যারিস কমিউনকে স্বায়ত্বশাসন দেওয়া হয় এবং লাফায়েতের নেতৃত্বে রক্ষীদলকে এ কমিউনের নিয়ন্ত্রণে রাখা হয়। কমিউন ও জাতীয় রক্ষীবাহিনীর মাধ্যমে বুর্জোয়া শ্রেণি মোটামুটি সফলভাবে বিপ্লবের গতি সাময়িক নিয়ন্ত্রণ করে ।

উত্তর

উদ্দীপকের মিস্টার 'YY^{\prime} এর সাথে ফরাসি শাসক নেপোলিয়ান বোনাপার্টের মিল পাওয়া যায় । আধুনিক ইউরোপের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট অত্যন্ত চিত্তাকর্ষক একজন সমর নেতা ও রাষ্ট্রনায়ক ছিলেন। তাকে আধুনিক ফরাসি রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকারীও বলা হয়। সামান্য সৈনিক থেকে নিজ যোগ্যতাবলে ধাপে ধাপে ফ্রান্সের সম্রাটের আসনে উঠে আসা, ফ্রান্সকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সামরিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে নেপোলিয়নের মেধা, প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত প্রতিভা ছিল বিস্ময়কর। নেপোলিয়ন বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে প্রুশিয়া, ডেনর্মাক, সুইডেন, পর্তুগাল, আস্ট্রিয়া ও স্পেনে অভিযান পরিচালনা করে এ দেশগুলোতে ফ্রান্সে আধিপত্য প্রতিষ্ঠা করেন। আফ্রিকা মহাদেশের অনেক অঞ্চল তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হন। শাসক হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন । প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, আইন, শিক্ষা, ধর্ম ও সমাজের সংস্কারের পাশাপাশি নানাবিধ জনহিতকর কাজ সম্পাদনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। তবে এতসব সংস্কারমূলক ও মহান কাজ করার পরেও নেপোলিয়নের যুদ্ধোন্মত্ততা তার পতন ডেকে আনে। ফ্রান্সকে বিশ্বে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বিভিন্ন রাষ্ট্র বিশেষত ইংল্যান্ডের চরম শত্রুতে পরিণত হন এবং ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে তিনি সেন্ট এলবা দ্বীপে নির্বাসিত হন এবং ১৮২১ সালে সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন, উদ্দীপকে মিস্টার 'YY^{\prime} এর প্রতিভা, কর্মকাণ্ড ও শেষ পরিণতির সাথে নেপোলিয়ন বোনাপার্টের উল্লেখযোগ্য সাদৃশ্য পাওয়া যায়। তাই উদ্দীপকের মিস্টার 'YY^{\prime} এর সাথে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মিল পাওয়া যায় ।

উত্তর

উক্ত শাসক অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভূত সংস্কার সাধন করেছিলেন। ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা সামন্ততান্ত্রিক ছিল। ফলে ফ্রান্স আর্থিক ও রাজস্ব সংকটে জর্জরিত ছিল। বিপ্লবের পর বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে কিছু সংস্কার আনা হলেও রাজনৈতিক অস্থিরতা ও সংকটের কারণে ফ্রান্স আর্থিকভাবে দ্রুত উন্নতি করতে পারছিল না। নেপোলিয়ন ১৭৯৯ সালে কনসালের দায়িত্ব নেওয়ার পর আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজান। ১৮০০ সালে তিনি 'Bank of FranceFrance^{\prime} প্রতিষ্ঠা করেন । সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে আধুনিক অর্থব্যবস্থার সূচনা করে। এটি ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তনের অধিকার পায়। নেপোলিয়ন নিজের নামে স্বর্ণের ধাতব মুদ্রা প্রচলন করেন । তাছাড়া তিনি স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তার সময়ে ব্যাংক থেকে ৬% সুদে ঋণদানের ব্যবস্থা করায় কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নয়ন ঘটে। এসব আর্থিক সংস্কার ফ্রান্সের অর্থনীতিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। নেপোলিয়নের শিক্ষা সংস্কারের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল নাগরিক তৈরি করা। তার শিক্ষা সংস্কারের মাধ্যমে তিনি তিন ধরণের মাধ্যমিক ও প্রতিটি কমিউনে প্রাথমিক বিদ্যালয় চালু করেন, পাঠ্যসূচীতে তিনি ব্যবহারিক শিক্ষার ওপর সবচেয়ে গুরুত্ব দেন। তার সময়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হয় । এভাবে তিনি তার শিক্ষাব্যবস্থার মাধ্যমে ফ্রান্সে একটি পরিশ্রমী জাতি তৈরি করতে চেয়েছিলেন।
HSCHistory 2nd Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।