উদ্দীপকে বর্ণিত সেনানায়ক মি 'ক'-এর সাথে পাঠপুস্তকের সম্রাট নেপোলিয়নের মিল রয়েছে।
ফরাসি বিপ্লবের পর ডাইরেক্টরি শাসনের ব্যর্থতার প্রতি ফ্রান্সের জনগণ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এমতাবস্থায় নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৯ সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করেন এবং ১৮০৪ সালে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা দেন, এরপর তিনি ফ্রান্সে বিভিন্ন সংস্কারমূলক কাজ করতে থাকে। নেপোলিয়ন বোনাপার্ট প্রদেশ ও জেলার শাসনকর্তা প্রিফেক্ট ও সাবপ্রিফেক্ট এবং পৌরসভার মেয়র নিয়োগের অধিকার নিজ হাতে রাখেন। তিনি সরকারি দপ্তরগুলোকে ব্যয় সংকোচনের নির্দেশ দেন। সকল প্রকার বাড়তি কর রহিত করে নির্দিষ্ট কয়েকটি কর আদায়ের ব্যবস্থা করেন। তিনি ১৮০০ সালে ব্যাংক অব ফ্রান্স গঠন করেন। তার অন্যতম সংস্কার হলো আইন সংস্কার, যা Code of Nepolion নামে বিখ্যাত। কোড নেপোলিয়নে ২২৮৭টি ধারা ছিল। Code of Nepolion এ আইনের চোখে সকল নাগরিক সমান। শিক্ষাক্ষেত্রেও নেপোলিয়ন ব্যাপক পরিবর্তন আনেন। তিনি যুদ্ধের মাধ্যমে ফ্রান্সের সমৃদ্ধি বৃদ্ধি করেছেন।
উদ্দীপকে মি 'ক' একজন পরাক্রমশালী সেনানায়ক ছিলেন। একটি বিপ্লবের পর তিনি সিংহাসনে আরোহন করেন এবং সংস্কারমূলক কাজ করতে থাকেন যা ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন বোনাপার্টের সিংহাসন আরোহন করার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি 'ক' আমার পাঠ্যবইয়ের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ।