শেয়ারFacebookWhatsApp

মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর: ব্রিটেনকে একঘরে করে অর্থনৈতিকভাবে দুর্বল করে পরাজিত করার উদ্দেশ্যে ফরাসি সম্রাট নেপোলিয়নের গৃহীত ব্যবস্থার নাম মহাদেশীয় ব্যবস্থা। এ ব্যবস্থার আলোকে নেপোলিয়ন অন্যান্য - ইউরোপীয় দেশকে ইংল্যান্ডের সাথে সামুদ্রিকভাবে যোগাযোগ করতে নিষেধ করেন। মূলত ইংল্যান্ডকে ব্যতিব্যস্ত করতে এ ব্যবস্থা প্রণয়ন করা হলেও তা সফল হয়নি। নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ড ঠিকই তার বাণিজ্যিক স্বার্থ বজায় রাখতে সক্ষম হয়েছিল। উপরন্তু অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উদ্দীপক

মিঃ 'ক' একজন পরাক্রমশালী সেনানায়ক ছিলেন। একটি বিপ্লব তরঙ্গের চূড়ায় আরোহন করে সাফল্যের সাথে ফ্রান্সের সিংহাসনে আসীন হন। পরবর্তীতে রাজ্য বিস্তার, শাসন সংস্কার, সামরিক বিজয় প্রভৃতি ক্ষেত্রে অসামান্য সাফল্যের পরিচয় দেন। কিন্তু তাঁর কিছু অদূরদর্শী নীতি ও ব্যর্থ অভিযানের পর থেকে তার ভাগ্য রবি ধীরে ধীরে অস্তমিত হতে শুরু করে ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র হলো সাম্য, মৈত্রী, স্বাধীনতা।

উত্তর

ব্রিটেনকে একঘরে করে অর্থনৈতিকভাবে দুর্বল করে পরাজিত করার উদ্দেশ্যে ফরাসি সম্রাট নেপোলিয়নের গৃহীত ব্যবস্থার নাম মহাদেশীয় ব্যবস্থা। এ ব্যবস্থার আলোকে নেপোলিয়ন অন্যান্য - ইউরোপীয় দেশকে ইংল্যান্ডের সাথে সামুদ্রিকভাবে যোগাযোগ করতে নিষেধ করেন। মূলত ইংল্যান্ডকে ব্যতিব্যস্ত করতে এ ব্যবস্থা প্রণয়ন করা হলেও তা সফল হয়নি। নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ড ঠিকই তার বাণিজ্যিক স্বার্থ বজায় রাখতে সক্ষম হয়েছিল। উপরন্তু অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সেনানায়ক মি 'ক'-এর সাথে পাঠপুস্তকের সম্রাট নেপোলিয়নের মিল রয়েছে। ফরাসি বিপ্লবের পর ডাইরেক্টরি শাসনের ব্যর্থতার প্রতি ফ্রান্সের জনগণ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এমতাবস্থায় নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৯ সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করেন এবং ১৮০৪ সালে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা দেন, এরপর তিনি ফ্রান্সে বিভিন্ন সংস্কারমূলক কাজ করতে থাকে। নেপোলিয়ন বোনাপার্ট প্রদেশ ও জেলার শাসনকর্তা প্রিফেক্ট ও সাবপ্রিফেক্ট এবং পৌরসভার মেয়র নিয়োগের অধিকার নিজ হাতে রাখেন। তিনি সরকারি দপ্তরগুলোকে ব্যয় সংকোচনের নির্দেশ দেন। সকল প্রকার বাড়তি কর রহিত করে নির্দিষ্ট কয়েকটি কর আদায়ের ব্যবস্থা করেন। তিনি ১৮০০ সালে ব্যাংক অব ফ্রান্স গঠন করেন। তার অন্যতম সংস্কার হলো আইন সংস্কার, যা Code of Nepolion নামে বিখ্যাত। কোড নেপোলিয়নে ২২৮৭টি ধারা ছিল। Code of Nepolion এ আইনের চোখে সকল নাগরিক সমান। শিক্ষাক্ষেত্রেও নেপোলিয়ন ব্যাপক পরিবর্তন আনেন। তিনি যুদ্ধের মাধ্যমে ফ্রান্সের সমৃদ্ধি বৃদ্ধি করেছেন। উদ্দীপকে মি 'ক' একজন পরাক্রমশালী সেনানায়ক ছিলেন। একটি বিপ্লবের পর তিনি সিংহাসনে আরোহন করেন এবং সংস্কারমূলক কাজ করতে থাকেন যা ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন বোনাপার্টের সিংহাসন আরোহন করার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি 'ক' আমার পাঠ্যবইয়ের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ।

উত্তর

নানাবিধ সংস্কার কার্য উক্ত ব্যক্তি তথা নেপোলিয়নকে ইতিহাসে স্মরণীয় করে রাখলেও বেশ কিছু উচ্চাভিলাসী সিদ্ধান্ত তার পতনকে ত্বরান্বিত করে ছিল বলে আমি মনে করি। উত্থান এবং পতনই জগতের নিয়ম। সম্রাট নেপোলিয়নের জীবনও তার ব্যতিক্রম ছিল না। ফ্রান্সের ক্ষমতা লাভ করে তিনি বহুবিধ সংস্কার করে খ্যাতি লাভ করলেও তিনি পতনকে ঠেকাতে পারেননি। অতিমাত্রায় সাম্রাজ্যবাদী চিন্তাচেতনাই তার পতনকে ত্বরান্বিত করে । অসামান্য প্রতিভাসম্পন্ন সমরনায়ক নেপোলিয়ন বোনাপার্টের পতন ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। তার পতন বহুবিধ কারণে অনিবার্য হয়ে উঠেছিল। তিনি ফরাসি বিপ্লবের সন্তান বলে নিজেকে দাবি করলেও ফরাসি জনগণের আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় মনোনিবেশ না করে অতিমাত্রায় সাম্রাজ্য বিস্তার এবং যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে পড়েন। তিনি পুরো ইউরোপে নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। ফলে ইউরোপ যুদ্ধ বিগ্রহে ক্ষতবিক্ষত হতে থাকে এবং অর্থনৈতিক সংকটে পড়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে তার প্রবর্তিত মহাদেশীয় ব্যবস্থার ফলে ইউরোপের অন্য রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইউরোপের সকল রাষ্ট্র ফ্রান্সের বিপক্ষে দাঁড়ায়। ততদিনে ফ্রান্স অনেকটা একঘরে হয়ে পড়ে। ফ্রান্সের অভ্যন্তরেও তার জনপ্রিয়তা হ্রাস পায়। তার ক্রমাগত যুদ্ধের ফলে এবং একনায়কতান্ত্রিক শাসনের প্রতি ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিশেষ করে স্পেন এবং রাশিয়ার যুদ্ধে পরাজিত হলে জনগণের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ে । এতকিছুর বিপক্ষে নিজের অবস্থান টিকিয়ে রাখতে ব্যর্থ হয়ে নিজেও ক্ষমতাচ্যুত হন এবং ফ্রান্সকেও এর চরম মূল্য দিতে হয়। পরিশেষে বলা যায়, নেপোলিয়নের পতন একপ্রকার অনিবার্য যেহেতু তার সাম্রাজ্য স্ববিরোধী ও অসংগতিপূর্ণ ছিল। সমগ্র ইউরোপ ইংল্যান্ডের নেতৃত্বে সামরিক জোটে অন্তর্ভুক্ত হলে তিনি পতনের হাত থেকে রক্ষা পাননি। বহু যুদ্ধে বিজয়ী নেপোলিয়ন ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে ইতিহাসের রঙ্গমঞ্চ থেকে চিরদিনের মতো প্রস্থান করেন।
HSCHistory 2nd Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝ? | Prosthuti