শেয়ারFacebookWhatsApp

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?

উত্তর: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ছিল ফরাসি বিপ্লবের মূলমন্ত্র।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?

উদ্দীপক

মুঘল সম্রাট আকবর তার শাসনব্যবস্থা কীভাবে পরিচালিত হবে তা 'আইনী-ই-আকবরী' গ্রন্থে লিপিবদ্ধ করেন। যার লেখক ছিলেন 'আবুল ফজল'। সম্রাট আকবর তার শাসনামলে সাম্রাজ্যের শাসনকার্য সমাজব্যবস্থা কীভাবে পরিচালিত হবে তা আইনের মাধ্যমে লিপিবদ্ধ ছিল। এই আইন সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল। এজন্য তাকে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ছিল ফরাসি বিপ্লবের মূলমন্ত্র।

উত্তর

নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত সেনাপতি ও সম্রাট। তিনি ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার রাজত্বকালেই ফ্রান্সে ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল। নেপোলিয়ন বলেছিলেন, “আমার জন্য ফ্রান্স যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি ফ্রান্সের প্রয়োজন আমাকে।” ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের তিনটি প্রধান মূলনীতি হলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। নেপোলিয়ন এই তিন নীতির আলোকে রাষ্ট্রের সকল সংস্কার সাধন করেছিলেন। তাই নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।

উত্তর

উদ্দীপকের বর্ণিত সম্রাটের সাথে আমার পাঠ্যবইয়ের ফরাসি শাসক সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সাদৃশ্য রয়েছে। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি— সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেপোলিয়ন ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি'। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে, সেখানেই 'পুরাতনতন্ত্রের' পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্তপ্রথাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূলভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়। কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। 'কোড নেপোলিয়ন'-এর মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত হয়। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছিল, সেখানেই ইউরোপের মানুষ তাকে 'মুক্তিদাতা' বলে অভিনন্দন জানিয়েছিল। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে, তিনি যা কিছু করছেন, তার উদ্দেশ্য হলো—ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলোর ওপর অধিক কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেন। বলাবাহুল্য, ফ্রান্সের মানুষের ভালো করতে গিয়ে তাকে ইউরোপে শোষণের নীতি গ্রহণ করতে হয়। তিনি ফ্রান্সের মানুষকে সাম্য ও মৈত্রী দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা দেননি। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত সম্রাটের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের মিল রয়েছে

উত্তর

উক্ত সম্রাট অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের কর্মকাণ্ড বিশ্বের ইতিহাসে তাকে বিশিষ্ট স্থানে দাড় করিয়েছে। উক্তিটি যথার্থ— নেপোলিয়ন বোনপার্ট ১৭৯৯ সালে ক্ষমতাগ্রহণের পর ফ্রান্সের প্রশাসনিক, অর্থনৈতিক, আইন, শিক্ষামূলক, ধর্মীয়, সামাজিক নানামুখী সংস্কার সাধন করেন। তিনি সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের প্রবর্তন করেন। ফ্রান্সের অর্থব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলেন। ১৮০০ সালে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করেন। অডিট বিভাগকে যথাযথভাবে সরকারি ব্যয় তদারকির নির্দেশ দেন। ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তন করেন। স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ডিক্রি জারি করে জাতীয় সেনাবাহিনী গঠন করেন । নেপোলিয়ন বোনাপার্টের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল 'কোর্ড অব নেপোলিয়ন' বা আইনবিধি প্রণয়ন। তিনি ২২৮৭ টি ধারা সম্বলিত আইন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি ফ্রান্সের গৃহীত জাতীয় গির্জানীতির সাথে পোপের, দাবির সমন্বয় বিধান করে ধর্মীয় সংস্কার করেন। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সমমাননা 'লিজিয়ন অব অনার' খেতাব চালু করেন। তিনি প্রাথমিক, মাধ্যমিক, গ্রামার স্কুল ও University of France প্রতিষ্ঠা করেন শিক্ষার প্রসার ঘটান। এছাড়া প্যারিসে প্রথম ফায়ার ব্রিগেড স্থাপন ও তিনটি বিশাল সমুদ্র বন্দর নির্মাণ করেন। পরিশেষে বলা যায়, নেপোলিয়ান ফ্রান্সের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন আনায়ন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।
HSCHistory 2nd Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী? | Prosthuti