শেয়ারFacebookWhatsApp

টেনিস কোর্টে শপথ বলতে কী বোঝায়?

উত্তর: ফ্রান্সে সমাজের তৃতীয় শ্রেণির সদস্যরা এস্টেট জেনারেলের অধিবেশনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়ে পার্শ্ববর্তী একটি টেনিস কোর্টে মিলিত হয়ে শপথগ্রহণ করেন । ১৭৮৯ সালের ২০ জুন গৃহীত এ শপথ Tennis Court Oath নামে সুপরিচিত। 'টেনিস কোর্ট শপথ'-এ বলা হয়, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত তৃতীয় শ্রেণির ঘোষিত জাতীয় সভা বলবৎ থাকবে। যেখানে এ সভা ৰসবে সেখানেই তা বৈধ বলে গণ্য হবে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

টেনিস কোর্টে শপথ বলতে কী বোঝায়?

উদ্দীপক

পৃথিবীর প্রতিটি দেশের স্বাধীনতা আন্দোলনে বুদ্ধিজীবীরা অনন্য ভূমিকা পালন করে। বুদ্ধিজীবীরা তাদের লিখনীর মাধ্যমে শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের সমালোচনা করে। দেশের জনগণের পাশাপাশি বিশ্বজনমত গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

'The Persian LetterrsLetterrs^{\prime} গ্রন্থটি ফরাসি রাজনৈতিক দার্শনিক মন্টেস্কুর লেখা।

উত্তর

ফ্রান্সে সমাজের তৃতীয় শ্রেণির সদস্যরা এস্টেট জেনারেলের অধিবেশনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়ে পার্শ্ববর্তী একটি টেনিস কোর্টে মিলিত হয়ে শপথগ্রহণ করেন । ১৭৮৯ সালের ২০ জুন গৃহীত এ শপথ Tennis Court Oath নামে সুপরিচিত। 'টেনিস কোর্ট শপথ'-এ বলা হয়, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত তৃতীয় শ্রেণির ঘোষিত জাতীয় সভা বলবৎ থাকবে। যেখানে এ সভা ৰসবে সেখানেই তা বৈধ বলে গণ্য হবে।

উত্তর

উদ্দীপকের লেখনীর সাথে আমার পাঠ্যবইয়ের ফরাসি বিপ্লবের দার্শনিকদের লেখনীর মিল খুঁজে পাওয়া যায়। . আঠারো শতকে ফ্রান্সের একদল খ্যাতনামা মনীষী তাদের শক্তিশালী লেখনীর সাহায্যে দেশের বিদ্যমান শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করেন। এতে সেই সনাতন রাষ্ট্রব্যবস্থার স্তম্ভগুলো নড়বড়ে হয়ে পড়ে। ওই লেখকদের মধ্যে ছিলেন দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো প্রমুখ। এই দার্শনিকরা প্রত্যক্ষভাবে বিপ্লবে নেতৃত্বদান বা অংশগ্রহণ করেননি। তবে তারা মানুষের চিন্তা এবং ভাব-জগতে নতুন বোধ ও উদ্দীপনার সৃষ্টি করেন। তাদের রচনা অন্যায়, অবিচার, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার সম্পর্কে ফরাসী জনগণকে সচেতন করে তোলে। তারা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ার জন্য মানুষকে উজ্জীবিত করেন। বুদ্ধিজীবীরা এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেন তাদের লেখনীর মাধ্যমেই। ফরাসি বিপ্লবে জনমত গঠনে দার্শনিকদের এমন ভূমিকারই প্রতিফলন দেখা যায় উদ্দীপকে । উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবীর প্রতিটি দেশের স্বাধীনতা আন্দোলনে বুদ্ধিজীবীরা অন্যন্য ভূমিকা পালন করেন। বুদ্ধিজীবীরা তাদের লেখনীর মাধ্যমে শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের সমালোচনা করে। দেশের জনগণের পাশাপাশি বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । উদ্দীপকের বর্ণিত বুদ্ধিজীবীদের সাথে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকার মিল খুঁজে পাওয়া যায়

উত্তর

উক্ত লেখকদের লেখা অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের লেখনী ফরাসি বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছিল। দার্শনিকগণ বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেননি বটে, কিন্তু এর মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে তারা ব্যাপক ভূমিকা রাখেন। ফরাসি বিপ্লবের অনেক আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারায় সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য দেশবাসীকে উজ্জীবিত করতে থাকে। ফরাসি সমাজে তাদের চিন্তাধারা ব্যাপক প্রভাব ফেলে। এসব দার্শনিকরাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার যুক্তি তুলে ধরেন। স্বৈরাচারী ও ঘুণেধরা ফরাসি সমাজে বিক্ষুব্ধ জনতা এমন কিছুই প্রত্যাশা করছিলেন, দার্শনিকদের লেখনী তাদের প্রেরণা যোগায়। দার্শনিকগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহামতি ভলতেয়ার, মন্টেস্কু, জ্যা জ্যাক রুশো প্রমুখ। মন্টেস্কু তার 'The Persian LettersLetters^{\prime} নামের ব্যঙ্গাত্মক লেখার মধ্য দিয়ে ফরাসি সমাজের শ্রেণিবৈষম্যের প্রতি কটাক্ষ করেন এবং 'The Spirit of LawsLaws^{\prime} গ্রন্থে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা বিভাজনের সমালোচনা করেন। এসব লেখা সমকালীন বিপ্লবীদের মনে গভীর প্রভাব বিস্তার করে। ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ভলতেয়ার প্রচলিত রাষ্ট্র, সমাজ ও ধর্মনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে বিপ্লবের পথকে প্রশস্ত করেন । এছাড়া দার্শনিক জ্যা জ্যাক রুশো তার বিখ্যাত 'The Social ContractContract^{\prime} গ্রন্থে 'জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী'- এই মতবাদ প্রচার করলে বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফরাসি বিপ্লবের দার্শনিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি, তবে মানুষের চিন্তা-চেতনা এবং ভাব- জগতে নতুন ভাবধারার সৃষ্টি করে অন্যায়, অবিচার, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর নীতিগত অধিকার সম্পর্কে তারা জনগণকে সচেতন করেন। আর এভাবেই দার্শনিকরা ফারাসি বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেন।
HSCHistory 2nd Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।