শেয়ারFacebookWhatsApp

টেইলি কোন ধরনের কর?

উত্তর: টেইলি হচ্ছে সম্পত্তি কর।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

টেইলি কোন ধরনের কর?

উদ্দীপক

নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান একজন স্বেচ্ছাচারী ব্যক্তি। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করেন। তিনি ভালোমন্দ যেটি করেন সেটি আইন। ইউনিয়নের মেম্বার, শিক্ষিত, জ্ঞানী সকলের মতকে তিনি উপেক্ষা করেন।

Dhaka · 2023

উত্তর

টেইলি হচ্ছে সম্পত্তি কর।

উত্তর

বিপ্লব-পূর্ব ফ্রান্সের সামাজিক স্তরবিন্যাসের তৃতীয় স্তরে থাকা শহুরে উচ্চ-মধ্যবিত্তদের বুর্জোয়া বলা হতো। Burg শব্দটি থেকে Burgess এবং এর থেকে আধুনিক Bourgeois বা বুর্জোয়া কথাটির উদ্ভব। মধ্যযুগে Burg বা নগরের উপকণ্ঠে যারা বাস করতো তাদের Burgess বলা হতো। ফলে শব্দার্থগতভাবে বুর্জোয়া বলতে শহরবাসী, ধনী, বণিক, কারিগর, দোকানদার, চাকুরে, বুদ্ধিজীবী সবাইকে বোঝায়। থার্ড এস্টেট বা তৃতীয় শ্রেণীর মধ্যে নেতৃস্থানীয় ছিলো বুর্জোয়ারা। এদের আর্থিক সচ্ছলতা থাকলেও সামাজিক ও বংশগত মর্যাদা ছিল না। ফলে এরাই মূলত ফরাসি বিপ্লবের নেতৃত্ব দেয় ।

উত্তর

উদ্দীপকের চেয়ারম্যানের সাথে আমার পাঠ্যপুস্তকের রাজা ষোড়শ লুই-এর কার্যকর্মের মিল রয়েছে। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল। 'Divine PowerPower^{\prime} নীতির ওপর নির্ভর করে রাজা চতুর্দশ লুই রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করেন। পরবর্তীতে রাজা ষোড়শ লুই এই নিরুঙ্কুশ রাজতন্ত্রকে ব্যবহার করে ফ্রান্সে চরম মাত্রায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেন । আইনগতভাবে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হওয়ায় ষোড়শ লুই একজন অত্যাচারী শাসক হিসেবে আর্বিভূত হন। তিনি দাবি করেন 'আমি যা করি তাই আইন'। কেননা তখনকার অন্যান্য রাজাদের মতো তিনিও বিশ্বাস করতেন স্বয়ং ঈশ্বর তাকে নিযুক্ত করেছেন । এজন্য তিনি তার কাজের জন্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে দায়ী নন। তিনি নিজে স্বৈরাচারী শাসন কে নিরঙ্কুশ করার জন্য জাতীয় সভার অধিবেশন আহ্বান স্থগিত করে দেন। উদ্দীপকের নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যেও এই ধরনের স্বৈরাচারী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় । উদ্দীপকে দেখা যায়, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান একজন স্বৈরাচারী ব্যক্তি। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করেন, যারা রাজা ষোড়শ লুইয়ের স্বৈরাচারী মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ । আবার তিনি ভালো-মন্দ যেটাই করেন সেটাই আইন। একইভাবে রাজা ষোড়শ লুইও ছিলেন চরম স্বৈরাচারী শাসক, বিচারক ও আইন প্রণেতা। কেবল অভিজাত ও যাজক সম্প্রদায় ব্যাতীত সকলের মতকে অপেক্ষা করে তিনি ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, উদ্দীপকের চেয়ারম্যানের সাথে রাজা ষোড়শ লুইয়ের স্বৈরাচারী কার্যক্রম সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উক্ত ব্যক্তি তথা রাজা ষোড়শ লুই এর কার্যক্রম ফরাসি বিপ্লবের ক্ষেত্র তৈরিতে ভূমিকা রেখেছিল। ১৭৭৪ সালে বুরবোঁ বংশীয় শেষ রাজা ষোড়শ লুই যখন ক্ষমতা গ্রহণ করেন তখন ফ্রান্সে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েই ছিল। কারণ ইতোমধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা প্রাপ্তির ওপর নির্ভর করে ফ্রান্সকে স্বৈরাচারী রাজতন্ত্রে পরিণত করা হয়েছিল। এমন পরিস্থিতিতে রাজতন্ত্র কে টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল অত্যন্ত বিচক্ষণ ও দক্ষ শাসক। কিন্তু স্বৈরাচারী ষোড়শ লুই এর মধ্যে এমন বিচক্ষণতা না থাকায় তার অসংলগ্ন কর্মকাণ্ড ফ্রান্সে বিপ্লবের সূচনা করে। রাজা ষোড়শ লুই তার আত্মজীবনীতে উল্লেখ করেন , 'রাজারা হচ্ছেন সর্বসময় প্রভু, রাজাদের সবকিছুর উপর কর্তৃত্ব করার সব প্রাকৃতিক অধিকার তার রয়েছে'। তার এমন মন্তব্যে প্রতিয়মান হয় যে তিনি অত্যন্ত স্বৈরাচারী মনোভাবাপূর্ণ শাসক ছিলেন। পূর্ববর্তী রাজাদের বিলাসিতার কারণে ফ্রান্সের অর্থনীতি বঙ্গুর হয়ে পড়েছিল । ক্ষমতায় আরোহন করে ষোড়শ লুই রাজকোষ প্রায় শূন্য দেখতে পান। কিন্তু অর্থ সংকট নিরসনে তিনি তার মন্ত্রী টুর্গোর যুক্তিযুক্ত সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সবচেয়ে বড় ভুলটি করেন। উপরন্ত অভিজাত সম্প্রদায়ের ক্রমবর্ধমান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং কর বিষয়ক প্রস্তাব নিবন্ধনে অভিজাত পার্লামেন্টের বিরোধিতা সম্মুখীন হওয়া ছিল তার জন্য অসম্মানজনক। এর পরেও ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এস্টেট জেনারেলের অধিবেশন নির্বিঘ্নে আয়োজন করতে পারলে বিপ্লব ঠেকানো সম্ভব হতো। কিন্তু অবিচক্ষণ রাজা জেনারেলের অধিবেশনে প্রটোকল বা রাজকীয় আদব-কায়দা-প্রথা নিয়ে কড়াকড়ি আরোপ করলে থার্ড এস্টেটের নির্বাচিত প্রতিনিধিরা অপমানবোধ করেন। পরবর্তীতে নানা ঘটনার প্রেক্ষিতে রাজার থার্ড এস্টেট প্রতিনিধিদের অধিবেশনে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেন। এর ফলস্বরূপ থার্ড এস্টেট কর্তৃক টেনিস কোর্ট শপথ ও পরবর্তীতে অধিবেশন কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়। উপরের আলোচনা শেষে বলা যায় , রাজা ষোড়শ লুইের কর্মকাণ্ডের ফলেই ফ্রান্সে বিপ্লবের সূচনা হয়েছিল।
HSCHistory 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।