শেয়ারFacebookWhatsApp

ইয়াং ইতালি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: ইয়াং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন যোসেফ ম্যাৎসিনি।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ইয়াং ইতালি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উদ্দীপক

অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ইউরোপের একটি দেশে এমন একটি বিপ্লব সংঘটিত হয় যেখানে সমাজের একটি বিশেষ সম্প্রদায় লেখনীর মাধ্যমে সে দেশের জনগণকে বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে সোচ্চার করে তোলে। ফলে অধিকারবঞ্চিত জনগণ দীর্ঘদিনের শাসন ও শোষণের বিরুদ্ধে সচেতন হয়ে বিপ্লবী ভাবধারায় উজ্জীবিত হয়।

Combined · 2019

উত্তর

ইয়াং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন যোসেফ ম্যাৎসিনি।

উত্তর

ফরাসি বিপ্লবের পর বিপ্লববিরোধী মনোভাব এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে জ্যাকোবিন দল যে সন্ত্রাস বা ভীতিকর অবস্থার সৃষ্টি করেছিল তাই ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব' বলে পরিচিত । জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবসপিয়ার। দ্রুত বিচার করে শিরশ্ছেদ ও অন্যান্য সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে ভীতির সঞ্চার করাই ছিল জ্যাকোবিন দলের প্রধান লক্ষ্য। তারা প্রচার করত, ত্রাসই হচ্ছে দ্রুত বা বলিষ্ঠ ন্যায়বিচারের পথ। সুতরাং এটিই সঠিক পথ।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকের ফরাসি বিপ্লবের সাদৃশ্য রয়েছে। ফরাসি বিপ্লবে দার্শনিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও তাদের চিন্তাধারা ও লেখনী এর মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল। বিপ্লবের আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারাকে পেছনে ফেলে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তুলতে ফরাসি জনগণকে অনুপ্রাণিত করে আসছিল। ঐ মনীষীরা মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের লেখার মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের দুঃখ-কষ্টের কারণ বুঝতে পারে ও এ থেকে মুক্তির জন্য পুরাতন রাষ্ট্রব্যবস্থাকে ভেঙে ফেলার প্রেরণা লাভ করে। এ প্রসঙ্গে ইতিহাসবিদ লেফেভার বলেন, ফরাসি দার্শনিকরা অভিজাতদের বিশেষ অধিকার, সামন্তপ্রথা, স্বৈরাচারী শাসন ইত্যাদির তীব্র সমালোচনার মাধ্যমে পুরাতনতন্ত্রের ভিত নাড়িয়ে দেন। বিশেষ করে রুশোর বৈপ্লবিক উক্তি, 'মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও সর্বত্রই সে শৃঙ্খলিত'— ফরাসি সমাজের তৃতীয় স্তরের দুর্দশাগ্রস্ত মানুষগুলোর চোখ খুলে দেয়। ফলে বুর্জোয়া শ্রেণির শুরু করা বৈপ্লবিক কর্মকাণ্ডে সমাজের সর্বনিম্ন স্তরের হতদরিদ্র শ্রেণিও অংশগ্রহণ করে। . উদ্দীপকে বলা হয়েছে, অষ্টাদশ শতাব্দী শেষে ইউরোপে একটি বিপ্লব সংঘটিত হয়, যেখানে সমাজের একটি বিশেষ সম্প্রদায় লেখনীর মাধ্যমে দেশের জনগণকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার করে তোলে। উদ্দীপকের এ বক্তব্য উপরে আলোচিত ফরাসি বিপ্লবের কথাই স্মরণ করিয়ে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের বিপ্লবের সাথে ফরাসি বিপ্লবের মিল রয়েছে।

উত্তর

উক্ত ব্যক্তিদের অর্থাৎ দার্শনিকদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল— উক্তিটি যথার্থ। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান অপরিসীম। এ বিপ্লবের অনেক আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা তথা লেখনী ফরাসি জনগণকে মধ্যযুগীয় ভাবধারা পেছনে ফেলে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য উজ্জীবিত করতে থাকে। তারা মধ্যযুগীয় গণবিরোধী রাজতন্ত্রের সমালোচনা করে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে ফ্রান্সে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার যুক্তি উত্থাপন করেন। ফরাসি রাজনৈতিক দার্শনিক মন্তেস্কু তার যুক্তিবাদী চিন্তার মাধ্যমে প্রচলিত সমাজ ও রাষ্ট্রের অন্যায় ও অসঙ্গতিগুলো নিপুণভাবে বিশ্লেষণ করেন। দার্শনিক ভলতেয়ার ধর্মগুরুদের অনিয়ম-দুর্নীতিগুলো ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন। এছাড়া দার্শনিক রুশো তার বিখ্যাত : The Social ContractContract^{\prime} গ্রন্থের মাধ্যমে 'জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী' এই মতবাদ প্রচার করেন। এভাবে ক্রমশ ফরাসি বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ফরাসি ঐ দার্শনিকরা অভিজাতদের বিশেষ অধিকার, সামন্ত প্রথা এবং স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করে পুরাতনতন্ত্রের ভিত নাড়িয়ে দেন। সুতরাং বলা যায়, দার্শনিকরা ফরাসি বিপ্লবের প্রাথমিক ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলেন। তাদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল- উক্তিটি যথার্থ।
HSCHistory 2nd PaperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।