ফ্রান্সের সাধারণ মানুষ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতন সমাজব্যবস্থা ভেঙে সমাজ গঠনে তৎপর হয়। -কথাটি যথার্থ। নিচে বিশ্লেষণ করা হলোঃ
ফরাসি বিপ্লবের বেশ কিছু উল্লেখযোগ্য কারণ এবং ঘটনা রয়েছে। ইতিহাসবিদদের মতে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বৃদ্ধি আলোকায়ন থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক ধারণা, অর্থনৈতিক অব্যবস্থাপনা, পরিবেশগত কারণগুলি কৃষির ব্যর্থতার দিকে পরিচালিত করে, নিয়ন্ত্রণহীন জাতীয় ঋণ, রাজা ষষ্ঠদশ লুইয়ের পক্ষ থেকে এবং রাজনৈতিক অব্যবস্থাপনা সবই কিছুকেই বিপ্লবের ভিত্তিপ্রস্তর হিসাবে চিহ্নিত করেন।
ফরাসি বিপ্লবের রাজনৈতিক এবং আর্থসামাজিক বৈপ্লবিক প্রকৃতিকে ইতিহাসবিদরা একটি ধারণায় এনে বিশ্লেষণ করেন: বিপ্লবপূর্ব সরকারের প্রাচীন অভিজাত নীতি ও আইনসমূহ একটি উদীয়মান বুর্জোয়াতন্ত্রের উচ্চাভিলাষের খোরাক যোগাতে শুরু করে যা আলোকসম্পাতের দ্বারা ছিলো ব্যাপকভাবে আক্রান্ত। এই বুর্জোয়ারা শহরের বিশেষত প্যারিস এবং লিওনের চাকুরিজীবী এবং অত্যাচারিত চাষী শ্রেণীর সাথে মিত্রতা সৃষ্টি করে। আরেকটি ধারণা অনুসারে অনেক বুর্জোয়া এবং অভিজাত মহল রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করতে থাকে যা পরবর্তীতে চাকুরিজীবী শ্রেণীর আন্দোলনগুলোর সাথে একাত্ম হয়ে যায়। এর সাথে এক হয় প্রাদেশিক চাষীদের আন্দোলন। এই ধারণা অনুসারে তাদের মধ্যে কোন মেলবন্ধন কেবল ঘটনাক্রমে হয়েছে, তা পরিকল্পিত ছিলোনা।
পরিশেষে বলা যায় যে, ফ্রান্সের সাধারণ মানুষ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতন সমাজব্যবস্থা ভেঙে সমাজ গঠনে তৎপর হয়।