উদ্দীপকে মুকুলের চার্টে উল্লিখিত প্রথম স্তর সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মুকুলের চার্টে উল্লিখিত প্রথম স্তরটি হলো ফার্স্ট এস্টেট অর্থাৎ যাজক শ্রেণি।বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজে যাজক সম্প্রদায় ছিল প্রথম স্তরের যা ফার্স্ট এস্টেট। যাজক সম্প্রদায় অনেক সুযোগ-সুবিধা ভোগ করত। যাজকদের অধিকারে মোট জমির ২০ ভাগের মালিকানা ছিল। যাজকরা তাদের অধিকারে থাকা সম্পত্তির কোনো কর দিত না। যাজক শ্রেণি কৃষকদের ফসলের ওপর [গণিত] কর, কৃষকদের কাছ থেকে মৃত্যুকর, নামকরণ কর, বিবাদ কর আদায় করত। এভাবে যাজক সম্প্রদায় একটি সম্পদশালী সম্প্রদায় হিসেবে পরিণত হয়। গির্জার আয়ের অধিকাংশ উচ্চ যাজকেরা ভোগ করত। যাজক শ্রেণি দুই ভাগে বিভক্ত ছিল। উচ্চ যাজক ও নিম্ন যাজক। উচ্চ যাজকদের দলে ছিল বিশপ, আর্চবিশপ ও কার্ডিনাল। আর নিম্ন যাজকদের মধ্যে ছিল গ্রামের পাদ্রিরা।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মুকুলের চার্টে উল্লিখিত প্রথম স্তর সম্পর্কে ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর