শেয়ারFacebookWhatsApp

বাস্তিল কী?

উত্তর: বাস্তিল হলো একটি দুর্গের নাম, যা ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বাস্তিল কী?

উদ্দীপক

'নড' নামে একটি অঞ্চলের রাজা জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিত না। এমনকি ন্যায্য অধিকারকেও অস্বীকার করতো। উপরন্তু তাদেরকেই করের বোঝা বহন করতে হতো। এমতাবস্থায় ঐ সুবিধাবঞ্চিতরা একদিন রাজাকে পদচ্যুত করেন। ঐ অঞ্চলের একজন সেনাপতিই শেষ পর্যন্ত ক্ষমতায় আরোহণ করেন। তিনি বহু সংস্কার সাধন করেন। দেশকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন।

Comilla · 2017

উত্তর

বাস্তিল হলো একটি দুর্গের নাম, যা ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত।

উত্তর

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে সংঘটিত সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনাগুলোর অন্যতম। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার স্লোগান বা মূলমন্ত্র নিয়ে সংঘটিত এ বিপ্লব পুরনো সমাজ ও শাসনব্যবস্থা ভেঙে দিয়ে এক নতুন যুগের সূচনা করে।

উত্তর

উদ্দীপকের অঞ্চলের নতুন শাসকের সংস্কার কাজের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট-এর মিল রয়েছে। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তিনি তার উত্তরসূরিদের ন্যায় একনায়ক ও স্বৈরশাসক ছিলেন। তিনি জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিতেন না। এমনকি জনগণকে করের বোঝা বহন করতে হতো। এমতাবস্থায় ১৭৮৯ সালে ফ্রান্সের সুবিধাবঞ্ছিত তৃতীয় শ্রেণির জনগণ এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাজার পতন ঘটায়। সে সময় নেপোলিয়ন বোনাপার্ট ইতালিতে যুদ্ধরত ছিলেন। তিনি বিদেশ থেকেই এ বিপ্লবকে স্বাগত জানান। এরপর দেশে ফিরে এক ফ্রান্সের সংকটময় পরিস্থিতি অবলোকন করেন। এ অবস্থায় এক নতুন শাসন প্রবর্তন করেন। এ শাসন ব্যবস্থায় তিনি কনসাল হিসেবে নিযুক্ত হওয়ার পর তার ক্ষমতা ও প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়। অতঃপর ১৮০৪ সালে ফরাসি সিনেট কর্তৃক নেপোলিয়ন সম্রাট পদে অধিষ্ঠিত হন। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ফ্রান্সের প্রাচীন ঘুণে ধরা সমাজকে নতুন রূপদান করার জন্য বিভিন্ন সংস্কার কাজ হাতে নেন। প্রথমে তিনি প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজান। এরপর তিনি ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেন। এছাড়াও আইন সংস্কার, শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার, বাণিজ্য আইন, শিল্পকলা, ঔপনিবেশিক সাম্রাজ্য রাজস্ব সংস্কার প্রভৃতি তার উল্লেখযোগ্য সংস্কার। এ সকল সংস্কারের মাধ্যমে তিনি ফ্রান্সকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। উদ্দীপকে দেখা যায়, 'নর্ভ' নামে একটি অঞ্চলের স্বৈরশাসকের পদচ্যুতি হলে ঐ অঞ্চলের একজন সেনাপতি ক্ষমতায় আরোহণ করেন। ক্ষমতায় আরোহণ করে তিনি বহু সংস্কারের সাধনের মাধ্যমে দেশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের উত্ত নতুন শাসকের সংস্কারের সাথে নেপোলিয়নের শাসন সংস্কার সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, উক্ত অঞ্চলে তথা ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট শাসনব্যবস্থা শক্ত অবস্থানে উন্নীত করেছিলেন। ফ্রান্সকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার জন্য নেপোলিয়ন যেসকল সংস্কার প্রবর্তন করেছিলেন, তা গ্রানাইট প্রস্তরের ওপর স্থায়ীভাবে নির্মিত বলে ঐতিহাসিক ফিসার মন্তব্য করেছেন। তার সংস্কারগুলো কেবল ফ্রান্সের পুনর্জীবন ঘটায়নি, সমগ্র ইউরোপে নতুন সমাজ গঠনের সূচনা করে। তার শাসনামলে ফ্রান্সে স্বস্তি ও রাজনৈতিক শৃংখলা ফিরে আসে। ডেভিড থমসন বলেন, Bonparte disciplined France and established order (বোনাপার্ট ফ্রান্সকে শৃংখলাবন্ধ করে শান্তিস্থাপন করেন) দেশের সার্বিক উন্নয়নের জন্য নেপোলিয়ন একজন দক্ষ শাসক হিসেবে অক্ষয় কীর্তির স্বাক্ষর রেখেছিলেন। তিনি ফ্রান্সে বিপ্লবের ধ্বংসাত্মক রূপকে প্রশমিত করতে সক্ষম হয়েছিলেন। সন্ত্রাসের রাজত্বের আমলে ফরাসি প্রজাতন্ত্র যে ভয়ংকর মূর্তি ধারণ করেছিল, নেপোলিয়ন সেই অরাজকতা ও স্বৈরাচারকে শৃংখলায় বেঁধে ফেলেছিলেন। তার শাসনামলেই ফ্রান্সে স্থায়ী রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও তিনি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র হিসেবে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, সাম্যই ফরাসি জনগণের বড় আকাঙ্ক্ষা। এ কারণেই তিনি বৈপ্লবিক ভূমিব্যবস্থা ও সামন্তপ্রথার বিলোপের জন্য চেষ্টা করেছিলেন। তিনি যোগ্যতা অনুসারে সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ব্যাপারে তিনি জাত- ধর্ম বিবেচনা করতেন না। এভাবে ফরাসি বিপ্লবের আদর্শকে তিনি তার শাসনব্যবস্থায় প্রতিষ্ঠা করেছিলেন। সংস্কারক হিসেবেও তিনি ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। সর্বোপরি তার সময়ে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা পায় এবং ফ্রান্সের দুর্যোগপূর্ণ সময়ে তিনি ফ্রান্সকে স্থায়ী ভিভির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফ্রান্সে নেপোলিয়ন শাসনব্যবস্থাকে শক্ত ও দৃঢ় অবস্থানে উন্নীত করেছিলেন।
HSCHistory 2nd PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।