শেয়ারFacebookWhatsApp

মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর: ব্রিটেনকে একঘরে করে অর্থনৈতিকভাবে দুর্বল করে পরাজিত করার উদ্দেশ্যে ফরাসি সম্রাট নেপোলিয়নের গৃহীত ব্যবস্থার নাম মহাদেশীয় ব্যবস্থা। এ ব্যবস্থার আলোকে, নেপোলিয়ন অন্যান্য ইউরোপীয় দেশকে ইংল্যান্ডের সাথে সামুদ্রিকভাবে যোগাযোগ করতে নিষেধ করেন। মূলত ইংল্যান্ডকে ব্যতিব্যস্ত করতে এ ব্যবস্থা প্রণয়ন করা হলেও তা সফল হয়নি। নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ড ঠিকই তার বাণিজ্যিক স্বার্থ বজায় রাখতে সক্ষম হয়েছিল। উপরন্তু অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে ছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উদ্দীপক

প্রাচীন মেসোপটেমিয়ার একজন রাজা ছিলেন হাম্বুরাবি । তাঁর শাসনামলে বেশকিছু অঞ্চলের আইনের সমন্বয়ে আইন সংকলন করা হয় যা কোড অব হাম্বুরাব্বি নামে পরিচিতি। তার এ আইনের মাধ্যমে তিনি তার শাসনকার্য পরিচালনা করতেন । এ আইনের প্রয়োগ সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল। তার এ আইন সংকলন তাকে পৃথিবীর ইতিহাসে অমরত্ব দান করেছে।

Combined · 2018

উত্তর

টাইথ এক প্রকারের ধর্মকর।

উত্তর

ব্রিটেনকে একঘরে করে অর্থনৈতিকভাবে দুর্বল করে পরাজিত করার উদ্দেশ্যে ফরাসি সম্রাট নেপোলিয়নের গৃহীত ব্যবস্থার নাম মহাদেশীয় ব্যবস্থা। এ ব্যবস্থার আলোকে, নেপোলিয়ন অন্যান্য ইউরোপীয় দেশকে ইংল্যান্ডের সাথে সামুদ্রিকভাবে যোগাযোগ করতে নিষেধ করেন। মূলত ইংল্যান্ডকে ব্যতিব্যস্ত করতে এ ব্যবস্থা প্রণয়ন করা হলেও তা সফল হয়নি। নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ড ঠিকই তার বাণিজ্যিক স্বার্থ বজায় রাখতে সক্ষম হয়েছিল। উপরন্তু অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে ছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাজা হাম্বুরাব্বির সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায়। নেপোলিয়নের সংস্কারসমূহের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছে তাঁর আইনবিধি বা 'Code of NapoleonNapoleon^{\prime}'। নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয় আবার বুরবো শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। এছাড়া প্রদেশের প্রথাগত আইনও ছিল। এজন্য বিচারক ও সরকারি কর্মচারীরা আইন প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যায় পতিত হয়। নেপোলিয়ন এসব আইনকে সমন্বিত করে 'সাম্যভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য এবং আইনগুলোকে সংকলন করার জন্য আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। তিনি নিজে এ সংক্রান্ত ৩৬টি অধিবেশনে মিলিত হয়ে আইনবিধি সংক্রান্ত আলোচনায় অংশ নেন। ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে বিশেষজ্ঞগণ আইনবিধির মূল সূত্রগুলো বিধিবদ্ধ করেন। এ সংকলনে মোট ২২৮৭টি (মতান্তরে ২২৮১টি) ধারা ছিল। আইনগুলো সরল ও স্পষ্ট ভাষায় লিখিত ছিল। এ আইন, সংকলনের কতিপয় বৈশিষ্ট্য লক্ষণীয়। যেমন- (ক) সকল নাগরিকের সমান মর্যাদা ও সুযোগ লাভের অধিকার; (খ) সামন্ততন্ত্রের লোপ ও সকল সামন্তকর বাতিলকরণ; (গ) অভিজাত ও যাজকদের বিশেষ অধিকার ও সুযোগ রহিতকরণ; (ঘ) স্ত্রীর ওপর স্বামীর অধিকার পুনঃপ্রতিষ্ঠা; (ঙ) বিবাহ আইন মজবুতকরণ; (চ) বিচারব্যবস্থায় জুরিপ্রথা চালুকরণ; (ছ) রাজবন্দিদের সাধারণ বন্দির চেয়ে স্বতন্ত্র মর্যাদাদান; (জ) ফৌজদারি আইনবিধি যুক্তিবাদ ও প্রাকৃতিক আইনের আলোকে রচনা করা প্রভৃতি। নেপোলিয়নের আইনবিধির মাধ্যমে বিপ্লবের বাঁধভাঙা স্রোতের গতি রুদ্ধ হয়ে একটি স্থিতাবস্থা আসে। প্রাকৃতিক ও রোমান আইনের সমন্বয় থাকার কারণে ইউরোপের বহুদেশে এ আইন গৃহীত হয়। বেলজিয়াম ও লুক্সেমবার্গে এ আইন এখনও চালু রয়েছে।

উত্তর

উক্ত কর্মকাণ্ড অর্থাৎ আইনবিধি বিশ্বের ইতিহাসে উক্ত সম্রাট অর্থাৎ সম্রাট নেপোলিয়নকে বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে। —উক্তিটি যথার্থ। ফ্রান্সের কনসুলেটর হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো তাঁর আইন সংস্কার। ইতিপূর্বে ফ্রান্সে কোনো সুসংবদ্ধ আইন প্রচলিত ছিল না। যে চারশটি বিভিন্ন রকমের আইন প্রচলিত ছিল তাতে যথেষ্ট বৈষম্য ছিল। নেপোলিয়ন অনেক কষ্ট স্বীকার করে প্রাচীনকাল থেকে ফ্রান্সে প্রচলিত সমস্ত আইন সংগ্রহ করে এগুলোর সংস্কার সাধন করেন। পাঁচজন বিচক্ষণ আইনবিদের সমন্বয়ে ও তার তত্ত্বাবধানে একটি আইন কমিশন গঠন করে 'আইন বিধি' প্রণয়ন করেন, যাকে Code Napoleon বলা হয়। এতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে মানুষের সমতা, কৃষকদের ভূমি মালিকানা স্বত্ব প্রভৃতি বিপ্লবের আদর্শ স্বীকৃতি লাভ করে। ভ্রাম্যমাণ আদালত ও ভ্রাম্যমাণ বিচারক ব্যবস্থা সৃষ্টি তার অন্যতম একটি কীর্তি। জুরি প্রথা পূর্বের মতো বহাল রাখা হয়। তার প্রবর্তিত দেওয়ানি আইন ও কার্যবিধি, ফৌজদারি আইন ও কার্যবিধি এবং বাণিজ্য আইন ছিল জটিলতামুক্ত ও সুবিন্যস্ত। রোমান আইনের মূল আদর্শের ওপর ভিত্তি করে এগুলো রচিত বলে ইউরোপের অন্যান্য দেশেও তা গৃহীত হয়। তিনি নিজেই এ আইনবিধির গুরুত্ব সম্পর্কে বলেছেন, “চল্লিশটি যুদ্ধে জয়লাভ করা আমার সত্যিকারের গৌরব নয়, যা কখনো মুছে ফেলা যাবে না এবং যা চিরস্থায়ী হবে তা হলো আইনবিধি।”
HSCHistory 2nd PaperCombined 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।