বিপ্লবী বিচারালয় কী? ব্যাখ্যা কর।
উত্তর: বিপ্লবী বিচারালয় হলো বিপ্লববিরোধী ব্যক্তিদের বিচারের জন্য এক বিশেষ আদালত। জ্যাকোবিন দলের নেতা রোবসপীয়ারের (Maximilien Robespierre) নেতৃত্বে গঠিত জননিরাপত্তা কমিটি ১৭৯৩ খ্রিস্টাব্দের ৬ জুলাই হতে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই পর্যন্ত রাষ্ট্রের সকল কর্তৃত্ব গ্রহণ করে সন্ত্রাসবাদী শাসন পরিচালনা করেছিল। এই জননিরাপত্তা কমিটি বেশকিছু সন্ত্রাসবাদী ব্যবস্থা গ্রহণ করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিপ্লবী বিচারালয় গঠন করে অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার করা। তাছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করার জন্য সমগ্র ফ্রান্সে ৫০ হাজার বিপ্লবী কমিটি গঠন করা হয়েছিল। বিপ্লবের বধ্যভূমি নামক একটি স্থান নির্বাচিত করে সেখানে বিপ্লবী বিচারালয়ে দণ্ডিত অপরাধীদের গিলোটিনে (এক ধরণের শিরচ্ছেদ যন্ত্র) হত্যা করা হতো।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বিপ্লবী বিচারালয় কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর