উদ্দীপকে বর্ণিত জনৈক শাসকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? তার সংস্কারসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনৈক শাসকের সঙ্গে আমার পাঠ্যবইয়ের যে শাসকের মিল রয়েছে তিনি হলেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারসমূহ হলো-প্রশাসনিক সংস্কার: নেপোলিয়ন বোনাপার্ট প্রদেশ ও জেলার শাসনকর্তা প্রিফেক্ট ও সাব-প্রিফেক্ট এবং পৌরসভার মেয়র নিয়োগের অধিকার নিজ হাতে রাখেন।অর্থনৈতিক সংস্কার : নেপোলিয়ন সরকারি দপ্তরগুলোকে ব্যয় সংকোচনের নির্দেশ দেন। তিনি সকল প্রকার বাড়তি কর রহিত করে কয়েকটি নির্দিষ্ট কর আদায়ের ব্যবস্থা করেন। তিনি ১৮০০ সালে Bank of France স্থাপন করে এর সাহায্যে মুদ্রাব্যবস্থা সংগঠক ও বাণিজ্যের উন্নতি সাধন করেন।আইন সংস্কার : নেপোলিয়নের অন্যতম সংস্কার হলো আইন সংস্কার যা, Code of Napoleon নামে বিখ্যাত।শিক্ষা সংস্কার: নেপোলিয়ন শিক্ষাব্যবস্থার উন্নয়ন ঘটান। তিনি প্রতিটি কমিউনে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। শহরে কয়েকটি আদর্শ সরকারি বিদ্যালয় স্থাপন করেন।তাই বলা যায়, নেপোলিয়ন বিভিন্ন সংস্কার কাজের দ্বারা প্রাচীন ঘুণে ধরা ফ্রান্সের সমাজকে নতুন রূপ দিয়েছিলেন। এর ফলে অল্প সময়ের মধ্যে ফ্রান্সের দৈনন্দিন জীবনে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনৈক শাসকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল র…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর