শেয়ারFacebookWhatsApp

উক্ত সংস্কার জনৈক শাসককে অমরত্ব দিলেও কিছু অপূর্ণতা ছিল-বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত সংস্কার জনৈক শাসককে তথা নেপোলিয়ন বোনাপার্টকে অমরত্ব দিলেও কিছু অপূর্ণতা ছিল- মন্তব্যটি যথার্থ।নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন সংস্কার তাকে অমরত্ব দিলেও তাতে সীমাবদ্ধতা ছিল। যেমন- প্রশাসনিক সংস্কারের ফলে ফ্রান্সে প্রশাসনিক ঐক্য ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সুদৃঢ় হলেও শেষ পর্যন্ত কোনো শুভ ফল বয়ে আনেনি। প্রিফেক্টদের স্থানীয় ভিত মজবুত না থাকায় তারা নেপোলিয়নের দুর্দিনে কোনো সাহায্য করতে পারেননি। এছাড়া নেপোলিয়নের আইন সংস্কারও ত্রুটিমুক্ত ছিল না। আইনে নারীদের সম্পত্তির অধিকার সংকুচিত করা হয় এবং শ্রমিকের অধিকার সন্নিবেশিত হয়নি। তার শিক্ষাব্যবস্থায় মানুষের মুক্তচিন্তা ও চেতনার কোনো স্থান ছিল না। সৃজনশীল চিন্তাধারা, মৌলিক সৃষ্টি ও গবেষণাকে উৎসাহ না দেওয়ায় ফ্রান্সে শুধু অধিকসংখ্যক ডাক্তার, প্রকৌশলী, আমলা ও সেনাপতি তৈরি হয় কিন্তু কবি, সাহিত্যিক বা বুদ্ধিজীবী সৃষ্টি হয়নি। সুস্থ সংস্কৃতিও ফরাসি জীবনধারা থেকে নির্বাসিত হয়।নেপোলিয়ন ফরাসি বিপ্লবের শাশ্বত বাণী- সাম্য, মৈত্রী ও স্বাধীনতায় বিশ্বাস করলেও বিপ্লবীদের স্বাধীনতায় বিশ্বাস করতেন না। এজন্য তিনি সংবিধান সংশোধনের সুযোগে গণতন্ত্রকে বিদায় দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শেষপর্যন্ত তিনি ইংল্যান্ডের নেতৃত্বে গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোটের নিকট পরাজিত হতে বাধ্য হন।পরিশেষে বলা যায়, অভ্যন্তরীণ ক্ষেত্রে নেপোলিয়ন ফ্রান্সে যে সংস্কার ও উন্নতি সাধন করে অমরত্ব লাভ করেছেন তা সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল না। এ কারণে তার শাসনকাল বেশিদিন স্থায়ী হয়নি।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত সংস্কার জনৈক শাসককে অমরত্ব দিলেও কিছু অপূর্ণতা ছিল-বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনৈক শাসক তার দেশের অবিসংবাদিত নেতারূপে আবির্ভূত হন। তিনি অনেক দেশ শুধু জয় করেননি বরং নিজে দেশের অভ্যন্তরীণ সংস্কার সাধনের বিশাল ভূমিকা রেখেছিলেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

টাইথ হলো এক প্রকার ধর্মকর।

উত্তর

ফরাসি বিপ্লবের ইতিহাসে জাতীয় কনভেনশনের শাসনামলে জ্যাকোবিন নামক রাজনৈতিক দল যে কলঙ্কজনক ত্রাসের রাজস্ব কায়েম করেছিল তাই ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। সন্ত্রাসী রাজত্বের প্রধান স্থপতি ছিলেন রোবসপিয়র। সন্ত্রাসের রাজত্বের স্থায়িত্ব ছিল ১৭৯৩ সালের ৯ মার্চ থেকে ১৭৯৪ সালের ২৮ জুলাই পর্যন্ত। রোবসপিয়রের গিলোটিনে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী রাজত্বের অবসান হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনৈক শাসকের সঙ্গে আমার পাঠ্যবইয়ের যে শাসকের মিল রয়েছে তিনি হলেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারসমূহ হলো-প্রশাসনিক সংস্কার: নেপোলিয়ন বোনাপার্ট প্রদেশ ও জেলার শাসনকর্তা প্রিফেক্ট ও সাব-প্রিফেক্ট এবং পৌরসভার মেয়র নিয়োগের অধিকার নিজ হাতে রাখেন।অর্থনৈতিক সংস্কার : নেপোলিয়ন সরকারি দপ্তরগুলোকে ব্যয় সংকোচনের নির্দেশ দেন। তিনি সকল প্রকার বাড়তি কর রহিত করে কয়েকটি নির্দিষ্ট কর আদায়ের ব্যবস্থা করেন। তিনি ১৮০০ সালে Bank of France স্থাপন করে এর সাহায্যে মুদ্রাব্যবস্থা সংগঠক ও বাণিজ্যের উন্নতি সাধন করেন।আইন সংস্কার : নেপোলিয়নের অন্যতম সংস্কার হলো আইন সংস্কার যা, Code of Napoleon নামে বিখ্যাত।শিক্ষা সংস্কার: নেপোলিয়ন শিক্ষাব্যবস্থার উন্নয়ন ঘটান। তিনি প্রতিটি কমিউনে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। শহরে কয়েকটি আদর্শ সরকারি বিদ্যালয় স্থাপন করেন।তাই বলা যায়, নেপোলিয়ন বিভিন্ন সংস্কার কাজের দ্বারা প্রাচীন ঘুণে ধরা ফ্রান্সের সমাজকে নতুন রূপ দিয়েছিলেন। এর ফলে অল্প সময়ের মধ্যে ফ্রান্সের দৈনন্দিন জীবনে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে।

উত্তর

উক্ত সংস্কার জনৈক শাসককে তথা নেপোলিয়ন বোনাপার্টকে অমরত্ব দিলেও কিছু অপূর্ণতা ছিল- মন্তব্যটি যথার্থ।নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন সংস্কার তাকে অমরত্ব দিলেও তাতে সীমাবদ্ধতা ছিল। যেমন- প্রশাসনিক সংস্কারের ফলে ফ্রান্সে প্রশাসনিক ঐক্য ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সুদৃঢ় হলেও শেষ পর্যন্ত কোনো শুভ ফল বয়ে আনেনি। প্রিফেক্টদের স্থানীয় ভিত মজবুত না থাকায় তারা নেপোলিয়নের দুর্দিনে কোনো সাহায্য করতে পারেননি। এছাড়া নেপোলিয়নের আইন সংস্কারও ত্রুটিমুক্ত ছিল না। আইনে নারীদের সম্পত্তির অধিকার সংকুচিত করা হয় এবং শ্রমিকের অধিকার সন্নিবেশিত হয়নি। তার শিক্ষাব্যবস্থায় মানুষের মুক্তচিন্তা ও চেতনার কোনো স্থান ছিল না। সৃজনশীল চিন্তাধারা, মৌলিক সৃষ্টি ও গবেষণাকে উৎসাহ না দেওয়ায় ফ্রান্সে শুধু অধিকসংখ্যক ডাক্তার, প্রকৌশলী, আমলা ও সেনাপতি তৈরি হয় কিন্তু কবি, সাহিত্যিক বা বুদ্ধিজীবী সৃষ্টি হয়নি। সুস্থ সংস্কৃতিও ফরাসি জীবনধারা থেকে নির্বাসিত হয়।নেপোলিয়ন ফরাসি বিপ্লবের শাশ্বত বাণী- সাম্য, মৈত্রী ও স্বাধীনতায় বিশ্বাস করলেও বিপ্লবীদের স্বাধীনতায় বিশ্বাস করতেন না। এজন্য তিনি সংবিধান সংশোধনের সুযোগে গণতন্ত্রকে বিদায় দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শেষপর্যন্ত তিনি ইংল্যান্ডের নেতৃত্বে গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোটের নিকট পরাজিত হতে বাধ্য হন।পরিশেষে বলা যায়, অভ্যন্তরীণ ক্ষেত্রে নেপোলিয়ন ফ্রান্সে যে সংস্কার ও উন্নতি সাধন করে অমরত্ব লাভ করেছেন তা সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল না। এ কারণে তার শাসনকাল বেশিদিন স্থায়ী হয়নি।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।