উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন ঘটনাটি গ্রহণযোগ্য বলে তুমি মনে কর? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে '?' (প্রশ্নবোধক) চিহ্নিত স্থানে ফরাসি বিপ্লব ঘটনাটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি।ফরাসি বিপ্লব ছিল মূলত ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজব্যবস্থার চূড়ান্ত পরিণতি। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মধ্য দিয়ে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এদিনটি বিশ্বব্যাপী বিপ্লবের দিন হিসেবে পালিত হচ্ছে। ফরাসি বিপ্লবকে বলা হয় আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনা। এ বিপ্লবের ফলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয়ব্যবস্থার অবসান ঘটে। বিশেষ অধিকার প্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত সম্প্রদায়গুলোর বিশেষ অধিকার ও অব্যাহতি লোপ করে সামাজিক বৈষম্যের অবসান ও-সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে কৃষকরা ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ লাভ করে। শোষণ ও বৈষম্যমূলক কর অবসানের ফলে জনজীবনে শান্তি ফিরে আসে। রাজনৈতিক সংগঠন জিরোন্ডিস্ট, জ্যাকোবিন ও বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি ফরাসি বিপ্লবেরই ফল। ফরাসি বিপ্লবের ফলে যুক্তিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সাম্য, শোষণমুক্ত সমাজ, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা গোটা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে।তাই বলতে পারি, উদ্দীপকের '?' (প্রশ্নবোধক) স্থানে ঘটনাটি হবে ফরাসি বিপ্লব।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন ঘটনাটি গ্রহণযোগ্য বলে তুমি মনে কর? …
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর