“উক্ত ব্যক্তিদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছে।”-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ব্যক্তিদের ভূমিকা অর্থাৎ দার্শনিকদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছিল – উক্তিটি যথার্থ। যেকোনো বিপ্লবের পূর্বে মানুষের চিন্তা বা ভাবজগতে বিপ্লব আসে। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অষ্টাদশ শতকের ফ্রান্সে একদল সাহিত্যিক ও দার্শনিকের আবির্ভাব হয়, যারা ফ্রান্সের সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি রাজনীতি, অর্থনীতি ও ধর্মীয় জীবনের সর্বস্তরে পরিব্যাপ্ত অনাচার ও দুর্নীতির তীব্র সমালোচনা করে জাতীয় জীবনে এক বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি করেন। তাঁদের সমালোচনার ফলেই সাধারণ মানুষ এসব অনাচার, দুর্নীতি, বৈষম্য এবং এর পাশাপাশি তাদের নিজ অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তাঁদের সমালোচনার ফলে পুরনো ব্যবস্থার ভিত শিথিল হয়ে পড়ে। রাজার দৈবস্বত্ব বা ঈশ্বরপ্রদত্ত ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়। ফরাসি দার্শনিক মন্টেস্কু বলেন যে, ঈশ্বরদত্ত ক্ষমতা বলে কিছু নেই। দার্শনিক রুশোও একই কথা বলেন। তিনি বলেন যে, জনগণই সব ক্ষমতা ও শক্তির উৎস। ঈশ্বর নয় 'জনগণের ইচ্ছা' অনুসারে এক চুক্তির মাধ্যমে রাজা সিংহাসনে বসেছেন। সুতরাং তিনি স্বৈরাচারী হয়ে এ চুক্তি লঙ্ঘন করলে প্রজারা তাঁকে পদচ্যুত করতে পারবে। রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে তাঁর এ 'সামাজিক চুক্তি মতবাদ' রাজার দ্বৈবস্বত্বের মূলে কুঠারাঘাত হানে। ফ্রান্সে ব্যক্তিস্বাধীনতার কোনো অস্তিত্ব ছিল না। রাজা এবং অভিজাতদের কথাই ছিল সব। এ অবস্থায় মন্টেস্কু ব্যক্তিস্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করেন। দার্শনিকদের উক্ত ক্ষুরধার লেখনী ফরাসি জনগণকে বিপ্লব সংগঠনে উদ্দীপ্ত করে তোলে। তাই বলা যায়, উক্ত ব্যক্তি অর্থাৎ দার্শনিকদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
“উক্ত ব্যক্তিদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছে।”-উক্ত…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর