উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন চরিত্রকে ইঙ্গিত করে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে পাঠ্যবইয়ের ফ্রান্সের রাষ্ট্রনায়ক নেপোলিয়নের চরিত্রকে ইঙ্গিত করা হয়েছে।ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি- স্বাধীনতা, সাম্য ও মৈত্রী।নেপোলিয়ন ছিলেন 'বিপ্লবের অগ্নিময় তরবারি'। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে, সেখানেই 'পুরাতনতন্ত্রের' পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্তপ্রথাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূলভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়। কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। 'কোড. নেপোলিয়ন'-এর মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত হয়। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছিল, সেখানেই ইউরোপের মানুষ তাকে 'মুক্তিদাতা' বলে অভিনন্দন জানিয়েছিল। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে, তিনি যা কিছু করছেন, তার উদ্দেশ্য হলো-ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলোর ওপর অধিক কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেন। বলাবাহুল্য, ফ্রান্সের মানুষের ভালো করতে গিয়ে তাকে ইউরোপে শোষণের নীতি গ্রহণ করতে হয়। তিনি ফ্রান্সের মানুষকে সাম্য ও মৈত্রী দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা দেননি।সুতরাং বলা যায় যে, উদ্দীপকে ফ্রান্সের রাষ্ট্রনায়ক নেপোলিয়নকে ইঙ্গিত প্রদান করা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন চরিত্রকে ইঙ্গিত করে? বর্ণনা কর।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
i. অর্থনৈতিক সংস্কার: নেপোলিয়ন অর্থ দপ্তরকে রাজস্ব দপ্তর ও অডিট দপ্তর এ দুই ভাগে ভাগ করেন। ফ্রান্সের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য তিনি Bank of France গঠন করেন। যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ ও পুরানো রাস্তার সংস্কার সাধন করেন।
ii. শাসনতান্ত্রিক সংস্কার: শাসন সংস্কারের অংশ হিসেবে নেপোলিয়ন ফ্রান্সে আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রণয়ন করেন। সমগ্র ফ্রান্সকে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন।
iii. ধর্মীয় সংস্কার: নেপোলিয়ন তার বিখ্যাত Concordat of 1801- এর মাধ্যমে ধর্মীয় ব্যাপারে পোপ ও ফরাসি চার্চের মধ্যকার বিরোধ দূর করেন। তার ধর্মীয় সংস্কারের উদ্দেশ্য ছিল ধর্মীয় ব্যাপারে ঐক্য ও শান্তি স্থাপন করা।
iv. অন্যান্য সংস্কার: নেপোলিয়ন ফ্রান্সের গুণীদের প্রকৃত মর্যাদা দেওয়ার জন্য Legion of Honour নামে একটি সম্মানসূচক খেতাব সৃষ্টি করেন। শিক্ষা বিস্তারের জন্য University of France প্রতিষ্ঠা করেন।পরিশেষে বলা যায়, নেপোলিয়ন রাষ্ট্রের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন আনয়ন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।