"বিজেতা হিসেবে নয় বরং সংস্কারক হিসেবেই তিনি ইতিহাসে বেশি সমুজ্জ্বল।” পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: বিজেতা হিসেবে নয় বরং সংস্কারক হিসেবেই নেপোলিয়ন ইতিহাসে বেশি সমুজ্জ্বল। আলোচ্য উক্তিটির সাথে আমি একমত। যেমন- নেপোলিয়ন রাষ্ট্রের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন করেন। এগুলোর মধ্যে অন্যতম হলো-i. অর্থনৈতিক সংস্কার: নেপোলিয়ন অর্থ দপ্তরকে রাজস্ব দপ্তর ও অডিট দপ্তর এ দুই ভাগে ভাগ করেন। ফ্রান্সের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য তিনি Bank of France গঠন করেন। যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ ও পুরানো রাস্তার সংস্কার সাধন করেন।ii. শাসনতান্ত্রিক সংস্কার: শাসন সংস্কারের অংশ হিসেবে নেপোলিয়ন ফ্রান্সে আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রণয়ন করেন। সমগ্র ফ্রান্সকে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন।iii. ধর্মীয় সংস্কার: নেপোলিয়ন তার বিখ্যাত Concordat of 1801- এর মাধ্যমে ধর্মীয় ব্যাপারে পোপ ও ফরাসি চার্চের মধ্যকার বিরোধ দূর করেন। তার ধর্মীয় সংস্কারের উদ্দেশ্য ছিল ধর্মীয় ব্যাপারে ঐক্য ও শান্তি স্থাপন করা।iv. অন্যান্য সংস্কার: নেপোলিয়ন ফ্রান্সের গুণীদের প্রকৃত মর্যাদা দেওয়ার জন্য Legion of Honour নামে একটি সম্মানসূচক খেতাব সৃষ্টি করেন। শিক্ষা বিস্তারের জন্য University of France প্রতিষ্ঠা করেন।পরিশেষে বলা যায়, নেপোলিয়ন রাষ্ট্রের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন আনয়ন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
"বিজেতা হিসেবে নয় বরং সংস্কারক হিসেবেই তিনি ইতিহাসে বেশি সমুজ্জ্বল।…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
i. অর্থনৈতিক সংস্কার: নেপোলিয়ন অর্থ দপ্তরকে রাজস্ব দপ্তর ও অডিট দপ্তর এ দুই ভাগে ভাগ করেন। ফ্রান্সের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য তিনি Bank of France গঠন করেন। যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ ও পুরানো রাস্তার সংস্কার সাধন করেন।
ii. শাসনতান্ত্রিক সংস্কার: শাসন সংস্কারের অংশ হিসেবে নেপোলিয়ন ফ্রান্সে আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রণয়ন করেন। সমগ্র ফ্রান্সকে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন।
iii. ধর্মীয় সংস্কার: নেপোলিয়ন তার বিখ্যাত Concordat of 1801- এর মাধ্যমে ধর্মীয় ব্যাপারে পোপ ও ফরাসি চার্চের মধ্যকার বিরোধ দূর করেন। তার ধর্মীয় সংস্কারের উদ্দেশ্য ছিল ধর্মীয় ব্যাপারে ঐক্য ও শান্তি স্থাপন করা।
iv. অন্যান্য সংস্কার: নেপোলিয়ন ফ্রান্সের গুণীদের প্রকৃত মর্যাদা দেওয়ার জন্য Legion of Honour নামে একটি সম্মানসূচক খেতাব সৃষ্টি করেন। শিক্ষা বিস্তারের জন্য University of France প্রতিষ্ঠা করেন।পরিশেষে বলা যায়, নেপোলিয়ন রাষ্ট্রের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন আনয়ন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।