উদ্দীপকে ঘটনার সাথে পাঠ্যপুস্তকের যে ঘটনার মিল পাওয়া যায়, ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গ্রামের ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের ফরাসি বিপ্লবের শেষ পর্যায়ে রাজাকে ভার্সাই প্রাসাদ থেকে প্যারিসে ফিরিয়ে আনার ঘটনার মিল পাওয়া যায়।ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় যখন অধিকার আদায়ের নেশায় মত্ত তখন প্যারিস নগরীর অধিবাসীদের মধ্যেও এক বিপ্লবী চেতনা জাগ্রত হয়। এ চেতনার উজ্জীবিত হয়ে বিপ্লবীরা বাস্তিল দুর্গের পতন ঘটায়। এ পতনের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের সূচনা হয়। রাজা আতঙ্কিত হয়ে পড়ে এবং জাতীয় সভাকে বলপূর্বক ভেঙে দেওয়ার ইচ্ছা ত্যাগ করেন। কিন্তু রাজার সাথে জাতীয় সভার মতের অমিল হলে রাজা আবার বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। রাজা সৈন্যদের ভার্সাই নগরীতে ডেকে পাঠান। এ খবর ছড়িয়ে পড়লে জনতা আবার ক্ষিপ্ত হয়। প্যারিসে খাদ্য সংকট দেখা দেয় এবং রুটির দাম বেড়ে যায়। বিপ্লবী নেতারা ভাসমান জনতাকে উপদেশ দেন যে রাজাকে ভার্সাই প্রাসাদ থেকে প্যারিসে আনতে পারলে রুটির দাম কমে যাবে। ফলে কয়েক হাজার নারী এবং অনেক পুরুষ ১৭৮৯ সালের ৫ অক্টোবর 'রুটি চাই' স্লোগান দিয়ে ভার্সাই নগরীর দিকে যাত্রা করে। তারা রাজা, রানি এবং তাদের বালক পুত্রকে ঘোড়ার গাড়িতে বসিয়ে প্যারিসে নিয়ে আসে। অতঃপর রাজা বিপ্লবী নেতাদের অধীনে থাকতে বাধ্য হন। জাতীয় পরিষদ প্যারিসে স্থানান্তর করা হয় এবং জনতার দ্বারা প্রভাবিত হয়। উদ্দীপর্কেও তেমনি দেখা যায়, ধনাঢ্য ব্যক্তি সেলিম সাহেবের চরপাড়া গ্রামের অর্ধেক জমিই তার। হঠাৎ তিনি শহরে চলে এলে গ্রামের মানুষের খুবই অসুবিধা হলে নারী-পুরুষ সম্মিলিতভাবে সেলিম সাহেবকে গ্রামে ফিরিয়ে আনার জন্য শহরে চলে যায়। এ-ঘটনার পর গ্রামে আবার চাঞ্চল্য ফিরে আসে। অর্থাৎ এ দ্বারা পাঠ্যপুস্তকের রাজাকে প্যারিসে আনয়নের সাথে হুবহু মিলে যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটনার সাথে পাঠ্যপুস্তকের যে ঘটনার মিল পাওয়া যায়, ব্যাখ্যা কর।
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর