শেয়ারFacebookWhatsApp

তুমি মনে কর উক্ত ঘটনা জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের আন্দোলনের ফলে ফ্রান্সের জনগণের মাধ্যে শান্তি ফিরে আসে।মানবজাতির ইতিহাসে রুশ বিপ্লব ছাড়া ফরাসি বিপ্লবের মতো এতো ব্যাপক ও গভীর বিপ্লব আর ঘটেনি। এ বিপ্লব দানবীর কাঁটার মতো ফ্রান্সের পুরাতন জরাজীর্ণ ব্যবস্থাকে বিদায় করে দেয় এবং নতুন সমাজব্যবস্থার ভিত্তি স্থাপন করে। যেমন ফ্রান্সে মধ্যযুগ থেকে সামন্ততান্ত্রিক এবং অভিজাত সমাজব্যবস্থা প্রচলিত ছিল। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব এ অসাম্যের ধ্বংস করে এবং একই বছর ১৩ আগস্ট ফরাসি বিধানসভা সকল প্রকার সামন্ত কর ও সামন্ত স্বত্ববিলোপ সাধন করে। ফলে সামাজিক সাম্য স্থাপিত হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে ফ্রান্সে স্বাধীন কৃষকগণ সামন্তদের বাজেয়াপ্ত ভূমি ক্রয় করে ধনী হয়। তারা ভূমিদাস শ্রেণি হতে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ পায়। তাছাড়া শহরের সর্বহারা দিনমজুরদের সাঁকুলেৎ বলা হতো। ফরাসি বিপ্লবের ফলে এ দিনমজুরদের তেমন কোনো স্থায়ী উপকার হয়নি। মুক্ত অর্থনীতির ফলে ক্ষুদ্র শিল্প ও ছোট দোকানদারদের উপকার হলেও শহরের সাঁকুলেরা উৎসাহিত হয়। ফরাসি বিপ্লব আসলে ছিল বুর্জোয়া বিপ্লব। ফরাসি বিপ্লবে সমাজে যে নতুন ফসল ফলে তা বুর্জোয়া শ্রেণিই ঘরে তোলে। পুঁজিবাদী বুর্জোয়া শ্রেণি আবার সে সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার স্থাপন করে। জাতীয় সম্পত্তির ক্রয়-বিক্রয়, যুদ্ধের ঠিকাদারি ও ফটকাবাজিতে তাদের হাতে অনেক অর্থ আসে। ফরাসি বিপ্লবের ফলে বংশানুক্রমিক ফরাসি রাজতন্ত্রের আদর্শের ভিত্তি চিরতরে বিনষ্ট হয়। ডাইরেক্টরি আমলে ভোটাধিকার সংকুচিত হলেও প্রজাতন্ত্রের আদর্শ চালু থাকে। কিন্তু নেপোলিয়ান বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেও ব্যর্থ হন। বুরবোঁ রাজারাও রাজতন্ত্রের প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা করেন। মোটকথা, ফরাসি বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের আদর্শ জয়লাভ করে। এছাড়াও ফরাসি বিপ্লবের ফলে নতুন পোশাকের প্রচলন হয়। পুরুষেরা ব্রিচেস পরা ছেড়ে ট্রাউজার ও কোট পরা শুরু করে। নারীরা কোমর ফোলানো মাটি ছাপানো স্কাট ছেড়ে আঁটসাঁট ছোট স্কার্ট পরতে আরম্ভ করে। পুরুষ মানুষেরা তিন রঙা পোশাক ও লাল টুপি পরতে শুরু করে।উপরিউক্ত আলোচনায় শেষে বলা যায়, ফরাসি বিপ্লবের মাধ্যমে আমূল পরিবর্তন সাধিত হয় এবং শান্তি ফিরে আসে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

তুমি মনে কর উক্ত ঘটনা জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম? উত্তরে…

উদ্দীপক

সেলিম সাহেব অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। চরপাড়া গ্রামের অর্ধেক জমির মালিক তিনিই। গ্রাম থেকে তিনি শহরে চলে যান। এতে গ্রামের মানুষের খুবই অসুবিধা হতে থাকে। অতঃপর গ্রামের নারী-পুরুষ সম্মিলিতভাবে সেলিম সাহেবকে গ্রামে ফিরিয়ে আনার জন্য শহরে চলে যায়। গ্রামের হাজার হাজার মানুষের অনুরোধে সেলিম সাহেব গ্রামে ফিরে আসেন।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

ফরাসি বিপ্লবের পর পুরুষেরা ব্রীচেস পরা ছেড়ে দেয়।

উত্তর

বাস্তিল দুর্গ পতনকে বলা হয় ফরাসি বিপ্লবের প্রথম অধ্যায়। কারণ এ দুর্গের পতনের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের সূচনা হয়। জনতার রুদ্ররোষ এবং হিংস্র মনোভাব দেখে রাজা এবং সভাসদরা আতঙ্কিত হয়। রাজা জাতীয় সভাকে বলপূর্বক ভেঙে দেওয়ার ইচ্ছা ত্যাগ করেন। প্যারিসের সংবাদে গ্রামাঞ্চলে বিপ্লবের শিখা প্রজ্বলিত হয়। গুডউনের মতে, “বাস্তিলের পতনের ন্যায় বিপ্লবের আর কোনো একক ঘটনার এত বহুমুখী ও সুদূরপ্রসারী ফল ছিল না।”

উত্তর

উদ্দীপকের গ্রামের ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের ফরাসি বিপ্লবের শেষ পর্যায়ে রাজাকে ভার্সাই প্রাসাদ থেকে প্যারিসে ফিরিয়ে আনার ঘটনার মিল পাওয়া যায়।ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় যখন অধিকার আদায়ের নেশায় মত্ত তখন প্যারিস নগরীর অধিবাসীদের মধ্যেও এক বিপ্লবী চেতনা জাগ্রত হয়। এ চেতনার উজ্জীবিত হয়ে বিপ্লবীরা বাস্তিল দুর্গের পতন ঘটায়। এ পতনের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের সূচনা হয়। রাজা আতঙ্কিত হয়ে পড়ে এবং জাতীয় সভাকে বলপূর্বক ভেঙে দেওয়ার ইচ্ছা ত্যাগ করেন। কিন্তু রাজার সাথে জাতীয় সভার মতের অমিল হলে রাজা আবার বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। রাজা সৈন্যদের ভার্সাই নগরীতে ডেকে পাঠান। এ খবর ছড়িয়ে পড়লে জনতা আবার ক্ষিপ্ত হয়। প্যারিসে খাদ্য সংকট দেখা দেয় এবং রুটির দাম বেড়ে যায়। বিপ্লবী নেতারা ভাসমান জনতাকে উপদেশ দেন যে রাজাকে ভার্সাই প্রাসাদ থেকে প্যারিসে আনতে পারলে রুটির দাম কমে যাবে। ফলে কয়েক হাজার নারী এবং অনেক পুরুষ ১৭৮৯ সালের ৫ অক্টোবর 'রুটি চাই' স্লোগান দিয়ে ভার্সাই নগরীর দিকে যাত্রা করে। তারা রাজা, রানি এবং তাদের বালক পুত্রকে ঘোড়ার গাড়িতে বসিয়ে প্যারিসে নিয়ে আসে। অতঃপর রাজা বিপ্লবী নেতাদের অধীনে থাকতে বাধ্য হন। জাতীয় পরিষদ প্যারিসে স্থানান্তর করা হয় এবং জনতার দ্বারা প্রভাবিত হয়। উদ্দীপর্কেও তেমনি দেখা যায়, ধনাঢ্য ব্যক্তি সেলিম সাহেবের চরপাড়া গ্রামের অর্ধেক জমিই তার। হঠাৎ তিনি শহরে চলে এলে গ্রামের মানুষের খুবই অসুবিধা হলে নারী-পুরুষ সম্মিলিতভাবে সেলিম সাহেবকে গ্রামে ফিরিয়ে আনার জন্য শহরে চলে যায়। এ-ঘটনার পর গ্রামে আবার চাঞ্চল্য ফিরে আসে। অর্থাৎ এ দ্বারা পাঠ্যপুস্তকের রাজাকে প্যারিসে আনয়নের সাথে হুবহু মিলে যায়।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের আন্দোলনের ফলে ফ্রান্সের জনগণের মাধ্যে শান্তি ফিরে আসে।মানবজাতির ইতিহাসে রুশ বিপ্লব ছাড়া ফরাসি বিপ্লবের মতো এতো ব্যাপক ও গভীর বিপ্লব আর ঘটেনি। এ বিপ্লব দানবীর কাঁটার মতো ফ্রান্সের পুরাতন জরাজীর্ণ ব্যবস্থাকে বিদায় করে দেয় এবং নতুন সমাজব্যবস্থার ভিত্তি স্থাপন করে। যেমন ফ্রান্সে মধ্যযুগ থেকে সামন্ততান্ত্রিক এবং অভিজাত সমাজব্যবস্থা প্রচলিত ছিল। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব এ অসাম্যের ধ্বংস করে এবং একই বছর ১৩ আগস্ট ফরাসি বিধানসভা সকল প্রকার সামন্ত কর ও সামন্ত স্বত্ববিলোপ সাধন করে। ফলে সামাজিক সাম্য স্থাপিত হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে ফ্রান্সে স্বাধীন কৃষকগণ সামন্তদের বাজেয়াপ্ত ভূমি ক্রয় করে ধনী হয়। তারা ভূমিদাস শ্রেণি হতে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ পায়। তাছাড়া শহরের সর্বহারা দিনমজুরদের সাঁকুলেৎ বলা হতো। ফরাসি বিপ্লবের ফলে এ দিনমজুরদের তেমন কোনো স্থায়ী উপকার হয়নি। মুক্ত অর্থনীতির ফলে ক্ষুদ্র শিল্প ও ছোট দোকানদারদের উপকার হলেও শহরের সাঁকুলেরা উৎসাহিত হয়। ফরাসি বিপ্লব আসলে ছিল বুর্জোয়া বিপ্লব। ফরাসি বিপ্লবে সমাজে যে নতুন ফসল ফলে তা বুর্জোয়া শ্রেণিই ঘরে তোলে। পুঁজিবাদী বুর্জোয়া শ্রেণি আবার সে সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার স্থাপন করে। জাতীয় সম্পত্তির ক্রয়-বিক্রয়, যুদ্ধের ঠিকাদারি ও ফটকাবাজিতে তাদের হাতে অনেক অর্থ আসে। ফরাসি বিপ্লবের ফলে বংশানুক্রমিক ফরাসি রাজতন্ত্রের আদর্শের ভিত্তি চিরতরে বিনষ্ট হয়। ডাইরেক্টরি আমলে ভোটাধিকার সংকুচিত হলেও প্রজাতন্ত্রের আদর্শ চালু থাকে। কিন্তু নেপোলিয়ান বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেও ব্যর্থ হন। বুরবোঁ রাজারাও রাজতন্ত্রের প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা করেন। মোটকথা, ফরাসি বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের আদর্শ জয়লাভ করে। এছাড়াও ফরাসি বিপ্লবের ফলে নতুন পোশাকের প্রচলন হয়। পুরুষেরা ব্রিচেস পরা ছেড়ে ট্রাউজার ও কোট পরা শুরু করে। নারীরা কোমর ফোলানো মাটি ছাপানো স্কাট ছেড়ে আঁটসাঁট ছোট স্কার্ট পরতে আরম্ভ করে। পুরুষ মানুষেরা তিন রঙা পোশাক ও লাল টুপি পরতে শুরু করে।উপরিউক্ত আলোচনায় শেষে বলা যায়, ফরাসি বিপ্লবের মাধ্যমে আমূল পরিবর্তন সাধিত হয় এবং শান্তি ফিরে আসে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।