শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবপূর্ব অবস্থার কোন দিকটির মিল আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকের ফরাসি বিপ্লব পূর্ব সামাজিক ও অর্থনৈতিক অবস্থার দিকটি মিল রয়েছে। যেমন-ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক অবস্থা : ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজব্যবস্থা দুই ভাগে বিভক্ত ছিল। যথা- বিশেষ অধিকারপ্রাপ্ত ও অধিকারহীন। অধিকারপ্রাপ্ত সম্প্রদায় ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা ৪ ভাগ ছিল এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর অধিকারহীন সম্প্রদায় ছিল যাজক ও অভিজাত শ্রেণি ছাড়া সমাজের অন্যান্য শ্রেণি ও পেশার মানুষ। এদের সংখ্যা ছিল শতকরা ৯৬ ভাগ। এ শ্রেণির মানুষের মধ্যে একশ্রেণি ছিল বুর্জোয়া যেমন- চিকিৎসক, চাকরিজীবী, শিক্ষক, আইনজীবী, বড় বড় শিল্পের মালিক। এ বুর্জোয়া শ্রেণির হাত ধরেই ফ্রান্সের সাধারণ জনগণ পুরাতন সমাজব্যবস্থা ভেঙে নতুন সমাজ গঠনে তৎপর হয়। ফ্রান্সের সমাজব্যবস্থায় যাজকরা ছিল প্রথম স্তরের আর অভিজাতরা ছিল দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। আর সকল সম্প্রদায় ছিল তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। প্রথম স্তরের লোকজন অর্থাৎ যাজক সম্প্রদায় সামাজিক, অর্থনৈতিকসহ সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করত। তারা তাদের সম্পদের কোনো কর প্রদান করত না। দেশের মোট জমির ২০ ভাগের মালিকানা ছিল যাজকদের।ফরাসি বিপ্লব-পূর্ববর্তী ফান্সের অর্থনৈতিক অবস্থা: ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার চিত্র ছিল শোচনীয় ও সরকারের ঋণভারে জর্জরিত। অসম কর ব্যবস্থা, সরকারের অমিতব্যয়িতা, শস্যহানি, মুদ্রাস্ফীতি প্রভৃতি কারণে ফ্রান্সের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ে। ফ্রান্সের সব ধরনের কর জবরদস্তিমূলকভাবে দরিদ্র শ্রেণির জনগণের ওপর চাপিয়ে দেওয়া হতো। তৃতীয় শ্রেণির করের টাকায় অভিজাত ও যাজকরা ভোগবিলাসে মত্ত হন। এ.. অসাম্যের বিরুদ্ধে ফ্রান্সের জনগণ ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবে শামিল হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবপূর্ব অবস্থার কোন দিকট…

উদ্দীপক

প্রাচীন পারসিক সমাজব্যবস্থা তিন ভাগে বিভক্ত ছিল। শাসকশ্রেণি, অভিজাত সম্প্রদায় ছিল প্রথম শ্রেণিভুক্ত। পুরোহিতরা দ্বিতীয় এবং কৃষক, পশুপালক তৃতীয় শ্রেণিভুক্ত ছিল।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

চতুর্দশ লুই ছিলেন ফ্রান্সের স্বৈরাচারী রাজা।

উত্তর

ফরাসি বিপ্লবের অগ্রগতির ইতিহাসে সন্ত্রাসের বা ত্রাসের রাজত্ব একটি বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। এর ব্যাপ্তিকাল ছিল ১০/১০/১৭৯৩ থেকে ২৮/০৭/১৭৯৪ পর্যন্ত। সে সময় বিপ্লব বিরোধী ব্যক্তিদের বিচারের জন্য একটি বিশেষ বিপ্লবী বিচারালয় গঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৯৩ খ্রিষ্টাব্দের আগস্ট মার্সে। এটি ছিল বিশেষ ক্ষমতাসম্পন্ন আদালত এবং এর রায় চূড়ান্ত বলে গৃহীত হতো। বিপ্লবী বিচারালয়ে মৃত্যুদণ্ডাদেশ উচ্চারিত হওয়ার সাথে সাথে তা কার্যকর করা হতো। এটিই ইতিহাসে বিপ্লবী বিচারালয় হিসেবে পরিচিত।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকের ফরাসি বিপ্লব পূর্ব সামাজিক ও অর্থনৈতিক অবস্থার দিকটি মিল রয়েছে। যেমন-ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক অবস্থা : ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজব্যবস্থা দুই ভাগে বিভক্ত ছিল। যথা- বিশেষ অধিকারপ্রাপ্ত ও অধিকারহীন। অধিকারপ্রাপ্ত সম্প্রদায় ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা ৪ ভাগ ছিল এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর অধিকারহীন সম্প্রদায় ছিল যাজক ও অভিজাত শ্রেণি ছাড়া সমাজের অন্যান্য শ্রেণি ও পেশার মানুষ। এদের সংখ্যা ছিল শতকরা ৯৬ ভাগ। এ শ্রেণির মানুষের মধ্যে একশ্রেণি ছিল বুর্জোয়া যেমন- চিকিৎসক, চাকরিজীবী, শিক্ষক, আইনজীবী, বড় বড় শিল্পের মালিক। এ বুর্জোয়া শ্রেণির হাত ধরেই ফ্রান্সের সাধারণ জনগণ পুরাতন সমাজব্যবস্থা ভেঙে নতুন সমাজ গঠনে তৎপর হয়। ফ্রান্সের সমাজব্যবস্থায় যাজকরা ছিল প্রথম স্তরের আর অভিজাতরা ছিল দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। আর সকল সম্প্রদায় ছিল তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। প্রথম স্তরের লোকজন অর্থাৎ যাজক সম্প্রদায় সামাজিক, অর্থনৈতিকসহ সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করত। তারা তাদের সম্পদের কোনো কর প্রদান করত না। দেশের মোট জমির ২০ ভাগের মালিকানা ছিল যাজকদের।ফরাসি বিপ্লব-পূর্ববর্তী ফান্সের অর্থনৈতিক অবস্থা: ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার চিত্র ছিল শোচনীয় ও সরকারের ঋণভারে জর্জরিত। অসম কর ব্যবস্থা, সরকারের অমিতব্যয়িতা, শস্যহানি, মুদ্রাস্ফীতি প্রভৃতি কারণে ফ্রান্সের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ে। ফ্রান্সের সব ধরনের কর জবরদস্তিমূলকভাবে দরিদ্র শ্রেণির জনগণের ওপর চাপিয়ে দেওয়া হতো। তৃতীয় শ্রেণির করের টাকায় অভিজাত ও যাজকরা ভোগবিলাসে মত্ত হন। এ.. অসাম্যের বিরুদ্ধে ফ্রান্সের জনগণ ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবে শামিল হয়।

উত্তর

উক্ত বিপ্লবে অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকগণ বিশেষ অবদান রাখেন। দার্শনিকদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল।যেকোনো বিপ্লবের পূর্বে মানুষের চিন্তা বা ভাবজগতে বিপ্লব আসে। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফরাসি বিপ্লবে যেসব দার্শনিকের লেখা প্ররোচনা যুগিয়েছিল তাদের মধ্যে ভলতেয়ার, মন্টেস্কু, রুশো ছিলেন অন্যতম। হলব্যাখ ঈশ্বর চিন্তা অপেক্ষা বস্তুজগতে মানুষের কল্যাণ চিন্তাকেই প্রাধান্য দেন। তিনি বলেন, "আদিতে মানুষ সুখী ছিল, রাজনৈতিক ও ধর্মীয় অনাচারের কারণেই মানুষের দুঃখ-দুর্দশা বেড়েছে।” ফরাসি বিপ্লবের অন্যতম মহান নায়ক ছিলেন ভলতেয়ার। তার লেখাগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে কাঁদিদ, অধিবিদ্যা, দার্শনিক অভিধান, Oedipe, Element of essays on universal, History. তার লেখায় রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থার দোষত্রুটি সহজ ও ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেন। তিনি বিভিন্নভাবে রোমান ক্যাথলিক গির্জা এবং যাজকদের দুর্নীতির কথা উল্লেখ করেন। এতে গির্জা এবং যাজকদের প্রতি মানুষের ঘৃণা জন্মাতে তিনি সাহায্য করেন। ফরাসি বিপ্লবের পথ সুগম করার ক্ষেত্রে রুশোর অবদান সবচাইতে বেশি। তার মতে, রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি নয়। প্রকৃতির রাজ্যে বসবাসকারী মানুষ একটি চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করেছে। এভাবে রুশো একদিকে রাজার Divine Right Theory-কে চ্যালেঞ্জ করেন এবং অপরদিকে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা যোগান। এভাবে রুশো ফরাসি জনগণকে এক বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করেন।পরিশেষে বলা যায়, ফরাসি দার্শনিকদের লেখনী তৎকালীন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবপূর্ব অবস্থার কোন দিকট… | Prosthuti