একটি আন্দোলন সংঘটিত হওয়ার পিছনে উক্ত বিষয়টি কতটুকু দায়ী বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: আমি মনে করি, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অন্যায় একটি আন্দোলন সংঘটিত হওয়ার অন্যতম প্রধান কারণ।ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে দেখা যায় যে, একটি আন্দোলন সংঘটিত হচ্ছে আর যেখানে অর্থনৈতিক, সামাজিক বৈষম্য নেই তা কখনো হয় না। এই আন্দোলনে দেখা যায় যে, অর্থনৈতিক বৈষম্যই অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। শোষিত শ্রেণি তার শোষণের বিরুদ্ধে একসময় অসন্তোষ থেকে আন্দোলনে নেমে পড়ে তার প্রতি বৈষম্যের বিরুদ্ধে। আমরা দেখতে পাই পাঠ্যবইয়ে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক বৈষম্য। উচ্চবিত্তরা বিশেষ সুবিধা ভোগ করত। তারা গরিবদের ওপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেয়। এই কর আদায়ে তারা অনেক সময় নির্যাতন করত। ফলে কৃষকশ্রেণি একসময় একত্রিত হয়। তারপর তারা তাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। একসময় তাড়া বাস্তিল দূর্গের পতন ঘটান। অন্যদিকে, আমরা উদ্দীপকে দেখতে পাই যে, বিত্তশালী, প্রভাবশালীরা গরিবদের নিকট সবধরনের ক্রয়-বিক্রয়ের জন্য খাজনা আদায় করছে। তাদের শোষণ করেছে। এই থেকে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই দেখা যায় যে, তাদের প্রতি অর্থনৈতিক বৈষম্য সংঘটিত করে সামাজিক অন্যায় করা হচ্ছে। তাই তারা আন্দোলন করে।সুতরাং আমরা বলতে পারি যে, অর্থনৈতিক বৈষম্যই উক্ত আন্দোলন তথা ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে মুখ্য কারণ ছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
একটি আন্দোলন সংঘটিত হওয়ার পিছনে উক্ত বিষয়টি কতটুকু দায়ী বলে তুমি মন…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর