উক্ত বিপ্লব কীভাবে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন এনে দেয়?
উত্তর: উক্ত বিপ্লব অর্থাৎ ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, আর্থসামাজিক ব্যবস্থারও গভীর পরিবর্তন আনে। '১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের অধিকাংশ ভূমি যাজক ও অভিজাতদের দখলে ছিল। কিন্তু ফরাসি বিপ্লবের পর সামন্তপ্রথা বিলুপ্ত হয়ে যায়। কৃষকরা ভূমির মালিকানা পায় এবং খাজনার পরিমাণ কমে আসে। গির্জার সম্পত্তিকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের তহবিলে যোগ করা হয়, যা রাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করে। এছাড়াও ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের বাণিজ্য ও শিল্পে স্বাধীনতা আসে, ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যাজক সম্প্রদায় ছিল প্রথম স্তরের এবং অভিজাত সম্প্রদায় ছিল দ্বিতীয় স্তরের। যাজক ও অভিজাত সম্প্রদায় ছাড়া সমাজের অন্যান্য স্তরের মানুষ ছিল অধিকারহীন বা তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। প্রথম দুই শ্রেণি বিশেষ সুবিধা ভোগ করত, আর তৃতীয় শ্রেণি ছিল শোষিত। কিন্তু বিপ্লবের পর সব শ্রেণির মানুষ সমান অধিকার লাভ করে, বিশেষ সুবিধা ও বৈষম্য বিলুপ্ত হয়। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা এই মূলনীতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। জন্মসূত্রে সুবিধা পাওয়ার পরিবর্তে যোগ্যতা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। উপরিউক্ত আলোচনার আলোকে বয়া যায়, ফরাসি বিপ্লব সামন্তবাদী ও বৈষম্যমূলক সমাজব্যবস্থা ভেঙে দিয়ে একটি আধুনিক সমতাভিত্তিক সমাজ ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত বিপ্লব কীভাবে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন এনে দেয়?
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর