মন্টেঙ্কুর 'ক্ষমতার বিভাজন তত্ত্ব' উক্ত বিপ্লবে কী প্রভাব রেখেছিল- আলোচনা কর।
উত্তর: মন্টেঙ্কুর 'ক্ষমতার বিভাজনতত্ত্ব' ফরাসি বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মন্টেস্কুর ক্ষমতার বিভাজন তত্ত্বে মূল ধারণা ছিলো শাসনব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করা উচিত- আইন, প্রশাসন ও বিচার। তার এ-তত্ত্ব ফরাসি বিপ্লবে যে অবদান রেখেছিল নিচে আলোচনা করা হলো:ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট: ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে রাজা ছিল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাজা নিজে আইন তৈরি করে নিজে বিচার করতেন। ফলে জনগণ এই স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য ক্ষোভপ্রকাশ করে। এসময় মন্টেস্কুর ক্ষমতার বিভাজন তত্ত্ব জনগণকে অনুপ্রাণিত করে।গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা: মন্টেস্কুর ধারণা অনুযায়ী ক্ষমতার পৃথকীকরণ নিশ্চিত করে একক ব্যক্তি কর্তৃক ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব। তার এ তত্ত্বের ভিত্তিতে ফরাসি সংবিধান তৈরি করা হয়।মন্টেঙ্কু প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্যের ওপর নির্ভর করে তার এই আইন বলবৎ করতে বলে। তার এই আইন মানবাধিকার বলবৎ রাখতে সাহায্য করে।উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি, মন্টেঞ্জুর ক্ষমতার বিভাজনতত্ত্ব ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
মন্টেঙ্কুর 'ক্ষমতার বিভাজন তত্ত্ব' উক্ত বিপ্লবে কী প্রভাব রেখেছিল- …
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর