উক্ত বিপ্লবের প্রেক্ষাপট রচনায় যারা অবদান রেখেছেন তাদের যেকোনো একজন বিশিষ্ট ব্যক্তির লেখনী বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে। উক্ত বিপ্লবের প্রেক্ষাপট রচনায় যেসব দার্শনিক অবদান রেখেছেন তাঁদের মধ্যে ভলতেয়ার, মন্টেস্কু, জ্যাঁ জ্যাঁক রুশো বিশেষভাবে উল্লেখযোগ্য। নিচে তাঁদের মধ্যে থেকে জ্যাঁ জ্যাঁক রুশোর লেখনী বিশ্লেষণ করা হলো; বস্তুত আঠারো শতকের জ্ঞানদীপ্তির যুগে প্রজ্বলিত যে কতিপয় দার্শনিকের অবদান বর্ণিত হয়েছে, তন্মধ্যে জ্যাঁ জ্যাঁক রুশো অন্যতম। "Man is born free, but everywhere he is in chains" হলো তাঁর বিখ্যাত উক্তি। The Social Contract-এর পাশাপাশি Discourse of the Origin of Inequality তার অপর বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটিতে তিনি বলেন, মানুষের যত প্রকার গুণ আছে, তার মধ্যে যুক্তিবাদ হলো শ্রেষ্ঠ। স্বাধীন চিন্তাশক্তির মাধ্যমেই এর বিকাশ ঘটে। গ্রন্থটিতে তিনি মানুষের বাকস্বাধীনতা ও চিন্তার স্বাধীনতার ওপর আলোকপাত করেছেন। এভাবে উভয় গ্রন্থে রুশো যে ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেছেন, ফরাসি জনগণকে তা দুর্দমনীয় মহাবিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে। এজন্য রুশোকে বলা হয়, 'The Chief Prophęt of the Revolution [গণিত] বা বিপ্লবের প্রধান প্রবক্তা।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত বিপ্লবের প্রেক্ষাপট রচনায় যারা অবদান রেখেছেন তাদের যেকোনো একজন…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর