উদ্দীপকের ছবিটি পাঠ্যবইয়ের কোন বিপ্লবকে ইঙ্গিত করেছে? উষ্ণ বিপ্লবে সামাজিক ও রাজনৈতিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছবিটি পাঠ্যবইয়ের ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবকে ইঙ্গিত করেছে। ফরাসি বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক কারণ হলো-সামাজিক কারণ: বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সের সমাজ দুই ভাগে বিভক্ত ছিল- ১. বিশেষ অধিকারপ্রাপ্ত (Privileged) ও ২. অধিকারহীন (Unprivileged)। অধিকারপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল যাজক (Clegry) ও অভিজাত সম্প্রদায় (Nobility)। যাজক সম্প্রদায় ছিল প্রথম স্তরের (First Estate) এবং অভিজাত সম্প্রদায় ছিল দ্বিতীয় স্তরের (Second Estate) অন্তর্ভুক্ত। অধিকারবিহীন ছিল যাজক ও অভিজাত ছাড়া সমাজের অন্যান্য স্তরের মানুষ।রাজনৈতিক কারণ: ফরাসি বিপ্লবের পূর্বে রাজা ছিলেন স্বেচ্ছাচারী। সপ্তদশ শতকের ফরাসি রাজনীতিবিদ ম্যাজারিন, রিশল্যু ও ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন। এ যুগের রাজারা মনে করতেন, ঈশ্বরই রাজাকে নিযুক্ত করেন। তাই চতুর্দশ লুই মন্তব্য করেন, "I am the state" অর্থাৎ আমিই রাষ্ট্র। এ বংশের শেষ রাজা ষোড়শ লুই দাবি করেন, "আমি যা করি তাই আইন।” ফরাসি রাজশক্তি শুধু অধিকারের কথা ভাবত, কর্তব্যের কথা ভাবত না। ফ্রান্সের রাজারা সকল ক্ষমতা নিজ হাতে নিয়ে প্রজাদের মতামত অগ্রাহ্য করে চলতেন। এর ফলে বুরবোঁ রাজারা বৃহত্তর জনসাধারণ থেকে দূরে চলে যায়।উপর্যুক্ত সামাজিক ও রাজনৈতিক কারণ ছাড়াও আরও কতিপয় কারণে ১৭৮৯ সালে ফ্রান্সে সংঘটিত হয়েছিল এক দুনিয়া কাঁপানো বিপ্লব যা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ছবিটি পাঠ্যবইয়ের কোন বিপ্লবকে ইঙ্গিত করেছে? উষ্ণ বিপ্লবে …
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর