উদ্দীপকের উল্লিখিত বিপ্লবে তৃতীয় সম্প্রদায়ের অবদান আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিপ্লব তথা ফরাসি বিপ্লবে তৃতীয় সম্প্রদায় (Third Estate) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সংঘটিত হয়। বিপ্লবের পূর্বে ফরাসি সমাজে তিনশ্রেণীর লোক বাসকরতো, তাদের মধ্যে বৃতত্তম অংশটি হলো তৃতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো- বুর্জোয়া, কৃষক, শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণি। ফরাসি বিপ্লবে তৃতীয় সম্প্রদায়ের অবদান নিচে আলোচনা করা হলো- ১. শোষণের বিরুদ্ধে প্রতিবাদ: তৃতীয় শ্রেণির বা সম্প্রদায়ের লোকজন বিভিন্ন প্রকার অর্থনৈতিক শোষণের শিকার ছিল। তারা উচ্চ করের বোঝা বহন করত, অথচ শাসনব্যবস্থায় তাদের কোনো অংশগ্রহণ ছিল না। তাদের এই ক্ষোভ বিপ্লবের প্রাথমিক প্রেরণা জুগিয়েছিল।২. জাতীয় পরিষদের গঠন : ১৭৮৯ সালে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জাতীয় পরিষদ গঠন করে। এই পরিষদ নতুন সংবিদান প্রণয়নের মাধ্যমে রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করার দাবি জানায়।৩ . বাস্তিল দুর্গ আক্রমণ: ১৭৮৯ সালের ১৪ জুলাই, তৃতীয় সম্প্রদায়ের মানুষ প্যারিসে বাস্তিল দুর্গ আক্রমণ করে। এটি বিপ্লবের সূচনা চিহ্নিত করে। দুর্গটি ছিল রাজতন্ত্রের দমননীতির প্রতীক।৪. মানবাধিকার সনদ: তৃতীয় সম্প্রদায়ের চাপে মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণা করা হয়। এতে সবার জন্য সাম্য, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারের স্বীকৃতি দেওয়া হয়।৫. রাজতন্ত্রের অবসান: তৃতীয় সম্প্রদায়ের আন্দোলনের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং বলা যায় যে, ফরাসি বিপ্লবে তৃতীয় সম্প্রদায় সবচেয়ে বেশি অবদান রেখেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বিপ্লবে তৃতীয় সম্প্রদায়ের অবদান আলোচনা কর।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর