উদ্দীপকের উল্লিখিত বিপ্লব জনগণের আকাঙ্ক্ষা পূরণে কতটুকু সফল হয়েছিল পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লব জনগণের আকাঙ্ক্ষা পূরণে আংশিকভাবে সফল হয়েছিল বলে আমি মনে করি।ফরাসি বিপ্লব রাজতন্ত্রের অবসান করে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল। জনগণের মানবাধিকার ও নাগরিক অধিকার নিয়ে এসেছিল। তবে এর কিছু সীমাবদ্ধতা বা ব্যর্থতা দেখা দিয়েছিল। নিচে আমার মতামত দেওয়া হলো-সফলতার দিক :১. সাম্য, মৈত্রী ও স্বাধীনতা প্রতিষ্ঠা: ফরাসি বিপ্লবের মাধ্যমে সাম্যের ধারণা প্রতিষ্ঠিত হয়। মানুষকে সামাজিক বিভাজন থেকে মুক্তি দেওয়া হয়। সবার জন্য আইন সমান করা হয়।২. রাজতন্ত্রের অবসান: ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়।৩. সামন্ত প্রথার লোপ: ফরাসি বিপ্লবের ফলে সামন্ত প্রথার লোপ ঘটে। কৃষকরা স্বাধীন হয়ে তাদের চাষাবাদ করতে পারে। জমিতে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা হয়। ৪. নতুন পোশাকের প্রচলন: ফরাসি বিপ্লবের মাধ্যমে সামাজিক আচার আচরণের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়। সকলের পোশাকে যে বিধিনিষেধ ছিল তা দূর হয়।ব্যর্থতার দিক :১. রাজনৈতিক অস্থিতিশীলতা: বিপ্লবের পরে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা যায়নি। নেপোলিয়ান স্বৈরশাসন শুর করলে গণতান্ত্রিক আদর্শ লুণ্ঠিত হয়।২. সামাজিক বিভাজন: বিপ্লবের পরেও দেখা যায় সমাজে অনেকে সম্পদের অসম বণ্টনের ফলে দরিদ্র থেকে যায়।৩. সহিংসতা ও বিশৃঙ্খলা: বিপ্লব চলাকালীন এবং পরবর্তীতে অসংখ্য মানুষকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়।সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি, ফরাসি বিপ্লব অনেক ক্ষেত্রে সফল হয়েছিল তবে পুরাপুরি নয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বিপ্লব জনগণের আকাঙ্ক্ষা পূরণে কতটুকু সফল হয়েছিল …
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর