উদ্দীপকে উল্লিখিত সমুদ্রগুপ্তের সাথে ইউরোপের কোন সম্রাটের মিল রয়েছে? তার সংস্কারসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমুদ্রগুপ্তের সাথে ইউরোপের যে সম্রাটের মিল রয়েছে তিনি হলেন, নেপোলিয়ন বোনাপার্ট। পৃথিবীর ইতিহাসে যেসব ব্যক্তি স্বীয় কর্ম ও প্রতিভা দ্বারা ইতিহাসের গতি পরিবর্তন করতে সমর্থ হয়েছিলেন, নেপোলিয়ন তাদের মধ্যে অন্যতম। বিখ্যাত এই শাসকের কতিপয় সংস্কারকাজ নিম্নরূপ-১. শাসনতান্ত্রিক সংস্কার: ফ্রান্সে সর্বপ্রথম তিনি একটি কেন্দ্রীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। পূর্বের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা কমিয়ে কেন্দ্রীয় আমলাতান্ত্রিক শাসনাধীনে শাসনব্যবস্থাকে তিনি সুষ্ঠু, ন্যায়সংগত ও কার্যকর করতে সক্ষম হন।২. অর্থনৈতিক সংস্কার: ফরাসি বিপ্লবের জন্য দায়ী ছিল এর অর্থনৈতিক ব্যবস্থা। ফ্রান্সের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় কাঠামোর ওপর প্রতিষ্ঠিত করতে তিনি 'Bank of France [গণিত] নামে একটি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন। ব্যবসা, শিল্প, মুদ্রানীতি প্রভৃতিতে আধুনিকায়ন ও সংস্কারের ছোঁয়া দেন তিনি।৩.আইন সংস্কার: ফ্রান্সের কনসুলেটর হিসেবে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো আইন সংস্কার। পাঁচজন বিচক্ষণ আইনবিদের সমন্বয়ে ও তত্ত্বাবধানে 'Code of Nepoleon [গণিত] নামে একটি কার্যকর আইনবিধি প্রণয়ন করেন তিনি।এছাড়া ধর্ম ও অন্যান্য বহুবিধ সংস্কার দ্বারা গোটা ফ্রান্সের সামগ্রিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেন নেপোলিয়ন বোনাপার্ট।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমুদ্রগুপ্তের সাথে ইউরোপের কোন সম্রাটের মিল রয়েছে…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর