শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সংস্কারের সাদৃশ্য রয়েছে? তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারের সাদৃশ্য রয়েছে। 'ফ্রান্সকে আধুনিক রূপদানের জন্য নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, আইন, বিচার, ধর্ম, শিক্ষা, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সাধন করেন। তিনি দেশের আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এ কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা ব্যাখ্যা-বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন পরবর্তী সময়ে 'তা কোড অব নেপোলিয়ন' নামে পরিচিতি পায়। এতে দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক মিলিয়ে মোট ২২৮৭টি আইনের ধারা স্থান পায়। এ আইনকে অনেকে ফরাসি সমাজের নতুন বাইবেল তথা দিকনির্দেশক বলে গণ্য করে। নেপোলিয়ন সাম্য ও মৈত্রীর আদর্শ গ্রহণ করে স্বাধীনতার আদর্শ পরিত্যাগ করেছিলেন। তিনি ফরাসি রাষ্ট্রের অনুকরণে ইউরোপের বিজিত অঞ্চলের সর্বত্র সামন্ত ও দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন এবং সমাজজীবনে সাম্যনীতি প্রয়োগ করেছিলেন। এসব নীতি প্রণয়ন, অনুসরণ ও সংস্কারমূলক কাজকর্ম ইতিহাসে তাকে একজন মহান সংস্কারক হিসেবে অমরত্ব দান করেছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সংস্কারের সাদৃশ্য…

উদ্দীপক

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সামাজিক, অর্থনৈতিক, শাসন, আইন ও বিচার, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি ব্যয় সংকোচন নীতি ও রাজস্ব আয় বৃদ্ধির ব্যবস্থা করেন। কয়েকটি জেলাকে একত্রিত করে বিভাগ গঠন করেন এবং প্রতিটি বিভাগে কমিশনার নিয়োগ দেন। 'জুরি ব্যবস্থা'র প্রবর্তন এবং আইন কমিশন গঠন করে 'ইন্ডিয়ান পেনাল কোড' প্রবর্তন করেন। ইংরেজির মাধ্যমে শিক্ষাদান এবং পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

Mymensingh · 2025

উত্তর

সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ছিল ফরাসি বিপ্লবের মূলমন্ত্র।

উত্তর

১৯১৭ সালে ৩ এপ্রিল লেনিন রাশিয়ায় প্রত্যাবর্তন করে যে তত্ত্ব প্রদান করেন তাই বিশ্বের ইতিহাসে 'এপ্রিল থিসিস' নামে খ্যাত। এ এপ্রিল তত্ত্বের মূল বিষয় ছিল- ১. ফেব্রুয়ারির বিপ্লবে বুর্জোয়া শ্রেণির জয় হয়েছে। তাতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। ২. বুর্জোয়া বিপ্লব ও শ্রমিক বিপ্লব একসাথে চলতে থাকবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে। ৩. শ্রমিকদের স্বার্থে ক্ষমতা এখনই দখল করতে হবে। ৪. বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকার জার্মানির বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে, তা হলো সাম্রাজ্যবাদী যুদ্ধ। এতে রুশ জনগণ কোনো সহযোগিতা করবে না।

উত্তর

উদ্দীপকে শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারের সাদৃশ্য রয়েছে। 'ফ্রান্সকে আধুনিক রূপদানের জন্য নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, আইন, বিচার, ধর্ম, শিক্ষা, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সাধন করেন। তিনি দেশের আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এ কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা ব্যাখ্যা-বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন পরবর্তী সময়ে 'তা কোড অব নেপোলিয়ন' নামে পরিচিতি পায়। এতে দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক মিলিয়ে মোট ২২৮৭টি আইনের ধারা স্থান পায়। এ আইনকে অনেকে ফরাসি সমাজের নতুন বাইবেল তথা দিকনির্দেশক বলে গণ্য করে। নেপোলিয়ন সাম্য ও মৈত্রীর আদর্শ গ্রহণ করে স্বাধীনতার আদর্শ পরিত্যাগ করেছিলেন। তিনি ফরাসি রাষ্ট্রের অনুকরণে ইউরোপের বিজিত অঞ্চলের সর্বত্র সামন্ত ও দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন এবং সমাজজীবনে সাম্যনীতি প্রয়োগ করেছিলেন। এসব নীতি প্রণয়ন, অনুসরণ ও সংস্কারমূলক কাজকর্ম ইতিহাসে তাকে একজন মহান সংস্কারক হিসেবে অমরত্ব দান করেছে।

উত্তর

হ্যাঁ, উক্ত শাসক অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট তার বিভিন্ন সংস্কারের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন- উক্তিটি যথার্থ। নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৯ সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করেন এবং ১৮০৪ সালে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ফ্রান্সের প্রাচীন জরাজীর্ণ ঘুণে ধরা সমাজকে নতুন রূপদান করার জন্য বিভিন্ন সংস্কারমূলক কাজে হাত দেন। ফলে অল্প সময়ের মধ্যে ফ্রান্সের জনজীবনে শান্তিশৃঙ্খলা, অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা ফিরে আসে। নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, অর্থনীতি, আইন, বিচার, শিক্ষা, ধর্ম প্রভৃতি সংস্কার করে ফ্রান্সের যুগোপযোগী ও আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সংস্কার কাজের মধ্য দিয়ে সমাজকে সংগঠিত করেছিলেন। তিনি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কৃষকদের যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, তেমনি বুর্জোয়া শ্রেণির কাঙ্খিত সামাজিক সমতা প্রদান করেছিলেন। তিনি তার কোড অব নেপোলিয়ন বা আইনবিধির জন্য বিশেষ খ্যাতিলাভ করেন। তাকে কোড অব নেপোলিয়নের জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। তিনি আইন সংস্কার করে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রশাসনিক ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করেছিলেন। যোগ্যতা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তিনি স্বজনপ্রীতির ঊর্ধ্বে ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্য, শিল্প, কলা ও শিক্ষা সংস্কারে এবং জনহিতকর বা জনকল্যাণকর কাজের মাধ্যমে ফ্রান্সকে তৎকালীন বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। সংস্কারক হিসেবে তিনি ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছিলেন। সুতরাং, নেপোলিয়ন ফ্রান্সের অর্থনৈতিক, প্রশাসনিক, আইন, শিক্ষা, বাণিজ্য ও ধর্ম সংস্কারমূলক কাজ করে সফল হয়েছিলেন এবং এ সংস্কার কাজের সফলতার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।